এক্সপ্লোর

Infinix Smartphones: স্মার্টফোনে সুগন্ধ ! হাতে নিলেই পাবেন দারুণ 'ফ্র্যাগনেন্স', কোন সংস্থা আনছে এমন ফোন ?

Smartphones: আগামী ১৮ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটি। মেরিন ড্রিফট ব্লু, রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে - এই তিন রঙে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন ফোন।

Infinix Smartphones: ইনফিনিক্স সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে বিশেষ এক ধরনের ফোন। এই ফোনে থাকবে স্পেশ্যাল scent-tech ফিচার। কী কাজ করবে এই ফিচার? শোনা যাচ্ছে, ইনফিনিক্স সংস্থার নতুন ফোনের ব্যাক প্যানেল থেকে ইউজাররা একটি সুগন্ধ পাবেন। এই সুগন্ধ কতটা গাঢ় হবে, কতক্ষণ স্থায়ী হবে, তা নির্ভর করবে ফোনের ব্যবহারের ধরন এবং আবহাওয়ার উপর, অর্থাৎ কোন আবহাওয়ায় ফোন ব্যবহার করা হচ্ছে তার উপর। একদম নতুন ধরনের ফিচার নিয়ে ভারতে আসছে ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোন। তিনটি রঙে এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। 

আগামী ১৮ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটি। মেরিন ড্রিফট ব্লু, রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে - এই তিন রঙে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন ফোন। মেরিন ড্রিফট ব্লু রঙের মডেলে থাকবে ভেগান লেদার ফিনিশ। আর রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে - এই দুই মডেলে থাকবে মেটালিক ফিনিশ। ১৮ এপ্রিল কোন সময় ফোনটি লঞ্চ হবে, দাম কত হতে পারে, তার আভাস এখনও পাওয়া যায়নি। 

ইনফিনিক্স সংস্থা জানিয়েছে, তাদের নোট ৫০এক্স ৫জি প্লাস মডেলের মেরিন ড্রিফট ব্লু রঙের ভ্যারিয়েন্টে থাকতে চলেছে বিশেষ scent tech ফিচার। এই ফিচারে Sophisticated Microencapsulation Technology ব্যবহার করে ফোনের ব্যাক প্যানেলে থাকা ভেগান লেদার ফিনিশে সুগন্ধ যুক্ত করা হয়। এই সুগন্ধের রয়েছে অনেকগুলি স্তর। সেগুলির মধ্যে ইউজাররা পাবেন মেরিন অ্যান্ড লেমন, লিলি অফ দ্য ভ্যালি, অ্যাম্বার এবং ভেটিভারের বেস নোটস - এইসবের সুগন্ধ। সুগন্ধী প্রেমীরা এইসবের 'ফ্র্যাগনেন্স'- এর ব্যাপারে ভালই বুঝতে পারবেন। 

এবার দেখে নেওয়া যাক ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনে কী কী ফিচার থাকতে চলেছে এবং ডিজাইন কেমন হবে 

ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের মতো ডিজাইন এবং রেয়ার ক্যামেরা আইল্যান্ড থাকতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি প্লাস ফোনে। মার্চ মাসের শেষ সপ্তাহে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট, ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget