এক্সপ্লোর

Instagram Down: ইউটিউবের পর এবার 'ডাউন' ইনস্টাগ্রাম ! মেসেজ করতে গিয়ে সমস্যায় ইউজাররা

Instagram Down: এবার ব্যাহত মেটা- র জনপ্রিয় ইনস্টাগ্রাম পরিষেবা। বিশ্বজুড়ে সমস্যায় ইউজাররা।

Instagram Down: গতকাল ইউটিউবের পর আজ ব্যাহত ইনস্টাগ্রামের পরিষেবা। সূত্রের খবর, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউজাররা সমস্যার সম্মুখীন হয়েছেন ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে। বেশি সমস্যা দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইউজাররা মূলত ইনস্টাগ্রামে মেসেজ করতে গিয়ে অসুবিধায় পড়ছেন বলে অভিযোগ জানিয়েছেন। Downdetector.com - এর রিপোর্ট অনুসারে প্রায় ১০ হাজার ইনস্টাগ্রাম ইউজার সমস্যায় পড়েছেন। ইতিমধ্যেই ৪৭০০ অভিযোগ জমা পড়েছে। ভারতেও ২৫০ ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানা যাচ্ছে। 

ইনস্টাগ্রামে সমস্যা শুরু হওয়ার পর থেকেই এক্স মাধ্যমে ক্ষোভ জানাতে শুরু করেন ইউজাররা। অনেকেই এক্স মাধ্যমে পোস্ট করে জানতে চান সত্যিই ইনস্টাগ্রামে কোনও সমস্যা হচ্ছে কিনা। Downdetector.com - এর রিপোর্ট অনুসারে লস এঞ্জেলস, ফোনিক্স, শিকাগো, ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ইউজাররা। Downdetector এও জানিয়েছে যে, বেশিরভাগ ইউজার অ্যাপে গিয়ে সমস্যা পড়েছে। কিছুজনের ক্ষেত্রে সার্ভার কানেকশন নিয়ে সমস্যা হয়েছে। বাকিরা ইনস্টাগ্রামে কিছু পোস্ট করতে গিয়ে কিংবা পাবলিশ করতে গিয়ে সমস্যায় পড়েছেন।             

Downdetector.com - এর রিপোর্ট অনুসারে ১১ মার্চ সকাল ৭টা ৪০ মিনিট (ভারতীয় সময়) থেকে সমস্যা শুরু হয়। ৭১ শতাংশ ইউজারের অ্যাপ খুলতে সমস্যা হয়েছে। ২০ শতাংশ ইউজারের সার্ভার কানেকশনের সমস্যা দেখা গিয়েছে। ৫ শতাংশ ইউজার ইনস্টাগ্রাম টাইমলাইন বা ফিডে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন। মূলত ইউজারদের সমস্যা হয়েছে ইনস্টাগ্রামে অন্য কোনও ইউজারকে মেসেজ করতে গিয়ে।                  

ইনস্টাগ্রামে সমস্যা দেখা দেওয়ার পরেই ইউজাররা দলে দলে পোস্ট করতে শুরু করেছেন এক্স মাধ্যমে। কার্যত মিমের বন্যা বইছে এক্স মাধ্যমে। ইনস্টাগ্রামে পরিষেবা ব্যাহত হওয়ায় ইউজারদের একটা বড় অংশ যেমন ক্ষুব্ধ, তেমনই সোশ্যাল মিডিয়ায় মিল পোস্ট করতেও পিছপা হচ্ছে না ইউজারদের আরেকটা অংশ।                  

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget