এক্সপ্লোর

Instagram Reels: ইউজারদের সুবিধায় ইনস্টাগ্রামে নতুন কোন ফিচার চালু করতে চলেছে কর্তৃপক্ষ? কী সুবিধা পাওয়া যাবে?

New Instagram Feature: ইনস্টাগ্রাম স্টোরির একটি ফিচার এবার চালু হতে চলেছে ইনস্টাগ্রাম রিলসের ক্ষেত্রেও। ইতিমধ্যেই এই নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে।

Instagram Reels: ইউজারদের সুবিধায় ইনস্টাগ্রামে (Instagram Features) একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। ইনস্টাগ্রাম রিলসে (Instagram Reels) গানের সঙ্গে সঙ্গে এবার গানের কথাও যুক্ত করা যাবে। মেটা (Meta) অধিকৃত ইনস্টাগ্রাম অ্যাপে এই নতুন ফিচার আসতে চলেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) আগেই এই সুবিধা পেয়েছেন ইউজাররা। এবার পাবেন রিলসেও। ফেসবুকের স্টোরির ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছিল। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি নিজের চ্যানেলে সম্প্রতি জানিয়েছেন, রিলস এডিট করার সময় ইউজাররা গানের কথা যুক্ত করার সুবিধা পাবেন। ইনস্টাগ্রাম স্টোরির মতো এই ফিচার চালু হতে চলেছে ইনস্টাগ্রাম রিলসে। আপাতত রোল আউট শুরু হয়েছে। ধীরে ধীরে এই ফিচারের সুবিধা পাবেন সব ইউজাররা। মোসারি বলেছেন, ইনস্টাগ্রাম ইউজারদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁদের অনেকেই ম্যানুয়ালি রিলসের মধ্যে গানের লিরিক্স যুক্ত করেন। আর তাই ইউজারদের সুবিধার জন্য এবার ইনস্টাগ্রাম স্টোরির মতো নতুন ফিচার রিলসের ক্ষেত্রেও চালু করছে সংস্থা। ইনস্টাগ্রাম রিলসে আরও অনেক নতুন ফিচার আগামী দিনে চালু হতে পারে বলেও আভাস পাওয়া গিয়েছে।

ভারতে টিকটক অ্যাপ নিষিদ্ধ হওয়ার পরই জনপ্রিয়তা পেয়েছিল ইনস্টাগ্রামের রিলস। তারকা থেকে আমজনতা, সকলেই গা ভাসিয়েছিলেন ইনস্টা রিলসের স্রোতে। বর্তমানে ইনস্টাগ্রামের এই ফিচার ব্যাপক জনপ্রিয় বিশ্বজুড়ে। আর তাই ইনস্টাগ্রাম রিলসের নতুন নতুন ফিচার চালু করতে চলেছে মেটা অধিকৃত এই অ্যাপ কর্তৃপক্ষ। ইনস্টাগ্রাম স্টোরিতে অনেক আগেই গানের লিরিক্স যুক্ত করার সুবিধা চালু হয়েছিল। এবার রিলসে আসছে এই ফিচার। 

কীভাবে ইনস্টাগ্রাম রিলসে গানের লিরিক্স যুক্ত করতে পারবেন ইউজাররা

  • প্রথমে মিউজিক বাটনে ট্যাপ করুন
  • এবার বেছে নিন একটি গান
  • এবার সোয়াইপ লেফট অপশন বেছে নিন। সেখান থেকেই লিরিক্স যুক্ত করার সুবিধা পাবেন।
  • এরপরই আপনার ইনস্টাগ্রাম রিলস গানের লিরিক্স সমেত তৈরি হয়ে যাবে। 

হোয়াটসঅ্যাপ সংস্থা সেপ্টেম্বর মাসে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে

সেপ্টেম্বর মাসেও ভারতে বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছে ৭.১১ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এর মধ্যে ২.৫৭ মিলিয়ন অ্যাকাউন্ট কোনও ইউজারের থেকে অভিযোগ পাওয়ার আগেই সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৭১,১১,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। এর মধ্যে ২৫,৭১,০০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে ইউজাররা কোনও অভিযোগ করেননি। তবে সক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের তরফেই এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে হোয়াটসঅ্যাপে। 

আরও পড়ুন- নভেম্বরে ২৫ হাজারের মধ্যে কিনতে পারবেন এই ৫জি ফোনগুলি, দেখে নিন তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget