এক্সপ্লোর

iQoo Phones: ভারতে আসছে আইকিউওও ১৫ ফোন, কী কী ফিচার থাকতে পারে? কবে লঞ্চের সম্ভাবনা

iQoo 15 Phone: আইকিউওও ১৫ ফোন ভারতে লঞ্চ হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও।

iQoo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোনের সাকসেসর মডেল আইকিউওও ১৫ ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। কবে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে সেই সম্পর্কে আভাসও পাওয়া গিয়েছে। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। এই সংস্থা আগেও ফোন লঞ্চ করেছে ভারতে। এবার ফের আসছে একটি ৫জি মডেল। আইকিউওও ১৫ ফোনে কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন ৮ এলিট ৫ চিপসেট থাকতে পারে। এই ফোনে 2K Samsung "Everest" ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। 

আইকিউওও ১৫ ফোন ভারতে লঞ্চ হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। চিনে এই ফোন লঞ্চ হতে পারে অক্টোবর মাসে। আর কয়েকদিনের মধ্যে ভারতে আইকিউওও ১৫ ফোনের লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যাবে। 

আইকিউওও ১৫ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে 

এক্স মাধ্যমে টিপস্টার দেবায়ন রায়, এই ফোন সম্পর্কে আভাস দিয়েছেন। এই টিপস্টারের মতে সাদা রঙে লঞ্চ হবে আইকিউওও ১৫ ফোন। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের উপরের কোণে থাকবে চৌকো ক্যামেরা। ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে এই ফোনে। আর ডিজাইন হবে খুব স্লিম। ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসরের জন্য। 

আইকিউওও ১৫ ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে চলেছে। অতএব ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে এই ফোনে। একটি টেলিফটো শুটার থাকবে ৫এক্স ডিজিটাল জুম সাপোর্ট সমেত। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে চলেছে এই ফোনে। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস এই আইকিউওও ১৫ ফোন। অর্থাৎ ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। USB 3.2 Type-C পোর্টের সাহায্যে আইকিউওও ১৫ ফোনে চার্জ দেওয়া যাবে। 

৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকবে বলে মনে করা হচ্ছে। ৬.৮৫ ইঞ্চির স্ক্রিন থাকতে চলেছে এই ফোনে। এটি একটি 2K 8T LTPO Samsung "Everest" ডিসপ্লে হতে চলেছে বলে জানা গিয়েছে। একটি নতুন কিউ৩ গেমিং চিপও রয়েছে আইকিউওও ১৫ মডেলে। ইউজারদের গেম খেলার সময় যাতে ভাল অভিজ্ঞতা হয়, সেই দিকটাও খেয়াল রেখেছে আইকিউওও কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget