এক্সপ্লোর

iQoo Phones: নতুন স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা, কেমন হবে ক্যামেরা ফিচার?

iQoo Z9s Series: কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ লাইট ৫জি ফোন। তারপরেই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা ঘোষণা করেছে আইকিউওও কর্তৃপক্ষ।

iQoo Phones: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ (iQoo Smartphones)। এবার লঞ্চ হবে আইকিউওও জেড৯এস সিরিজ (iQoo Z9s Series)। শোনা গিয়েছে, আগামী মাসে অর্থাৎ অগস্টে এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি এই স্মার্টফোন সিরিজের কোন কোন মডেল লঞ্চ হবে ভারতে তাও ঘোষণা করেনি আইকিউওও সংস্থা। তবে অনুমান, অন্তত ২টো ফোন তো লঞ্চ হবেই। কিন্তু সেগুলি কী কী হতে চলেছে তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ লাইট ৫জি ফোন। তারপরেই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা ঘোষণা করেছে আইকিউওও কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও জেড সিরিজের বেশ কিছু মডেল ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। সেই তালিকায় রয়েছে আইকিউওও জেড৯ টার্বো, আইকিউওও জেড৯, আইকিউওও জেড৯ এক্স এবং আইকিউওও জেড৯এক্স ৫জি- এই ফোনগুলি। 

আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুণ মার্য এক্স মাধ্যমের জানিয়েছেন ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯এস সিরিজ। তবে তিনি নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেননি। শুধু জানিয়েছেন অগস্ট মাসে আইকিউওও জেড৯এস সিরিজ ভারতে লঞ্চ হবে। যে ছবি এর মধ্যেই প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে আইকিউওও জেড৯এস সিরিজের ফোনে থাকতে চলেছে আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে তিনটি ক্যামেরা সেনসর থাকবে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে আইকিউওও জেড৯এস সিরিজের ফোনে। আর সঙ্গে থাকবে গোলাকার এলইডি লাইট। এখনও পর্যন্ত আইকিউওও জেড৯ সিরিজের যেসব ফোন লঞ্চ হয়েছে তার সবকটিতেই রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।

আইকিউওও জেড৯এস সিরিজের ফোনের রেয়ার প্যানেল বা ব্যাক প্যানেলের ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রয়েছে আইকিউওও জেড৯ ৫জি এবং আইকিউওও জেড৯এক্স ৫জি- এই দুই ফোনের সঙ্গে। এই দুই ফোন চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হয়েছে ভারতে। অনুমান করা হচ্ছে, অগস্ট মাসে লঞ্চ হতে চলা আইকিউওও জেড৯এস সিরিজে সম্ভবত লঞ্চ হবে আইকিউওও জেডেস এবং আইকিউওও জেড৯এস প্রো- এই দুই ফোন। 

আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে চলেছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget