এক্সপ্লোর

iQoo Z6 Lite 5G: স্ন্যাপড্রাগন ৪ সিরিজের চিপসেট নিয়ে ভারতে আসছে আইকিউওও জেড৬ লাইট, কবে লঞ্চ হবে ফোন?

iQoo Phone: ভারতে লঞ্চ হতে চলেছে নতুন iQoo ফোন। এই ৫জি ফোনে কী কী সম্ভাব্য ফিচার থাকতে চলেছে দেখে নেওয়া যাক।

iQoo Z6 Lite 5G: ভারতে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) সংস্থার ফোন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। আইকিউওও জেড৬ লাইট (iQoo Z6 Lite 5G) ফোন এবার লঞ্চ হতে চলেছে দেশে। iQOO Z6 সিরিজের এই ফোন সেপ্টেম্বর মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, আইকিউওও জেড৬ লাইট ফোন iQOO Z6 সিরিজের প্রথম ফোন হতে চলেছে যেখানে স্ন্যাপড্রাগন ৪ সিরিজের চিপসেট থাকতে চলেছে। কোয়ালকম সংস্থা একটি নতুন স্ন্যাপড্রাগন ৪ সিরিজের চিপসেট লঞ্চ করতে চলেছে। সেই প্রসেসরই থাকবে আইকিউওও জেড৬ লাইট ফোনে, এমনটাই শোনা গিয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসেই যে এই ফোন ভারতে লঞ্চ হবে সেকথা আগেও শোনা গিয়েছে।

আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

শোনা যাচ্ছে ভিভো টি১এক্স ফোনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকতে পারে। চলতি বছর জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল।

  • আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। একটি ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনে।
  • আইকিউওও সংস্থার এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।
  • শোনা যাচ্ছে, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোন।
  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেলফি সেনসর।

বলা হচ্ছে, এই ফোন ভিভো টি১এক্স ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোন। জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি১ এক্স ফোন। শোনা যাচ্ছে, আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের সঙ্গে আইকিউওও জেড৬ প্রো এসই ফোনও লঞ্চ হতে চলেছে। যদিও আইকিউওও জেড সিরিজের এই দুই ফোন লঞ্চেরই আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও জানা যায়নি।

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন ওয়েবসাইটে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে এই ফোনের মডেল নম্বর I2208। আর এর থেকেই অনুমান করে হচ্ছে যে, আইকিউওও জেড সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। শোনা যাচ্ছে, ভিভো টি১এক্স ফোনের তুলনায় আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের দাম কিছুটা কম হবে। তবে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- ভারতে আসছে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন, কবে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২২?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget