এক্সপ্লোর

Twitter: এলন মাস্কের মালিকানায় কী কী পরিবর্তন এসেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যম ট্যুইটারে? রইল তালিকা

Elon Musk: শুধু যে ট্যুইটারের লোগো পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। বরং এলন মাস্ক ট্যুইটারের পেরেন্ট কোম্পানির নামও বদলে রেখেছেন X Corporation। এছাড়াও একাধিক ফিচারেও এসেছে পরিবর্তন।

Twitter: গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের মালিক হয়েছেন এলন মাস্ক (Elon Musk)। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে। এই তালিকায় নবতম সংযোজন ট্যুইটারের লোগোর পরিবর্তন। নীল পাখির (Blue Bird) পরিবর্তে ট্যুইটারের লোগো এখন ইংরেজি অক্ষর এক্স (X)। একনজরে দেখে নেওয়া যাক এলন মাস্ক ট্যুইটারের মালিক হওয়ার পর থেকে কী কী পরিবর্তন এসেছে এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে।

১। ব্যাপক হারে কর্মী ছাঁটাই- মালিক হওয়ার এক সপ্তাহের মধ্যেই ট্যুইটার থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন এলন মাস্ক। রেয়াত করেননি উচ্চপদস্থ আধিকারিকদেরও। এমনকি রাতারাতি সরিয়ে দেন তৎকালীন সিইও পরাগ আগরওয়ালকেও। বলা যায়, গতবছর থেকে কর্মী ছাঁটাইয়ের যে হিড়িক শুরু হয়েছে তার পুরোধা এলন মাস্ক। ব্যাপক হারে কর্মী ছাঁটাই করার ফলে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন এলন মাস্ক। ট্যুইটারের বেশ কিছু অফিসও বন্ধ হয়েছিল ভারত-সহ একাধিক দেশে। একধাক্কায় ছাঁটাইয়ের জেরে ওয়ার্কফর্স প্রায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিলেন এলন মাস্ক। 

২। ট্যুইটারে ব্লু সাবস্ক্রিপশন চালু করেছেন এলন মাস্ক। টাকার বিনিময়ে ইউজাররা ট্যুইটারে ব্লু টিক কিনতে পারবেন। আগে ট্যুইটার কর্তৃপক্ষ ঠিক করত কারা অ্যাকাউন্টে ব্লু টিক পাবেন। ইউজাররা আবেদন করতেন। সেখান থেকে মূলত রাজনীতিবিদ, তারকা, বিখ্যাতদের বেছে নিয়ে ব্লু টিক দিত ট্যুইটার। এখন সেই নিয়ম বদলেছে। এসেছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। টাকা দিলেই অ্যাকাউন্টের পাশে মিলবে ব্লু টিক। 

৩। ব্লু টিকের পাশাপাশি ট্যুইটারে চালু হয়েছে গোল্ড এবং সিলভার টিক। সোনালি রঙের টিক পাবে বিভিন্ন ব্র্যান্ড। আর রুপোলি টিক পাবে সরকারে থাকা বিভিন্ন ব্যক্তিত্ব। 

৪। মাঝে ট্যুইটারে হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছিল বিখ্যাত ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট। সেই তালিকায় ছিলেন বিশ্ব বিখ্যাত র‍্যাপার কেনি ওয়েস্ট। এমনকি ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য ট্যুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরাতে চেয়েছিল। কিন্তু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট নিজেই রাজি হননি। 

৫। শুধু যে ট্যুইটারের লোগো পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। বরং এলন মাস্ক ট্যুইটারের পেরেন্ট কোম্পানির নামও বদলে রেখেছেন X Corporation। এছাড়াও একাধিক ফিচারেও এসেছে পরিবর্তন। যেমন ব্লু টিক না থাকলে ইউজাররা ডিরেক্টমেসেজ করার ক্ষেত্রে সীমাবদ্ধতার সম্মুখীন হবেন। অর্থাৎ টাকা দিয়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন নিতে হবে আপনাকে। নাহলে আগের মতো আনলিমিটেড ডিএম বা ডিরেক্ট মেসেজ করার সুযোগ পাবেন না।

৬। অবশ্যই সবই যে খারাপ হয়েছে তা নয়। বেশ কিছু ফিচার যেমন ট্যুইটারে বড় সাইজের ভিডিও ফাইল আপলোডের সুবিধা পাওয়া যায় এখন। ট্যুইট এডিট করার সুবিধাও থাকছে। ট্যুইটের ক্যারেক্টার লিমিট আগেই বেড়েছিল। 

আরও পড়ুন- কেন ট্যুইটারের লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছিল নীল রঙের পাখি? কেনই বা এর নাম Larry The Bird?

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget