এক্সপ্লোর

Laptops Under Rs 40,000: নতুন ল্যাপটপ কিনতে চাইছেন? ৪০ হাজারের মধ্যে কোন কোন ল্যাপটপ কিনতে পারবেন ভারতে?

Laptops: ৪০ হাজার টাকার কমে ভারতে কোন কোন ল্যাপটপ কেনা যাবে এবং সেখানে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক।

Laptops Under Rs 40,000: পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজ কিংবা অন্য কিছু, আজকাল ডেস্কটপের তুলনায় ল্যাপটপের চলই বেশি। কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বেরোতে হয়। আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। তাই অনেকেই সাধ্যের মধ্যে ল্যাপটপ কিনতে চান। ফোন বা ট্যাবলেটের তুলনায় ল্যাপটপের দাম অনেকটাই বেশি। তাই যতটা কম দামে ল্যাপটপ কেনা যায় সাশ্রয়ের সম্ভাবনা ততটাই বেশি।

৪০ হাজার টাকার কমে ভারতে কোন কোন ল্যাপটপ কেনা যাবে এবং সেখানে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক 

আসুস ভিভোবুক ১৫

এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই ল্যাপটপের স্টোরেজ ক্ষমতা ৫১২ জিবি। এছাড়াও রয়েছে ৮ জিবি অনবোর্ড DDR4 র‍্যাম। আসুস ভিভোবুক ১৫ ল্যাপটপে রয়েছে IntelCore i3-1215U Processor এবং Intel UHD Graphics- এই আধুনিক ও উন্নত ফিচার। একবার চার্জ দিলে টানা ৬ ঘণ্টা পর্যন্ত এই ল্যাপটপ চালু থাকবে বলে দাবি করেছে সংস্থা। তবে ল্যাপটপ কী কাজে ব্যবহার হচ্ছে তার উপরেও ব্যাটারিতে চার্জ থাকার বিষয়টি নির্ভর করে। আসুসের এই ল্যাপটপে রয়েছে ৭২০ পিক্সেলের একটি এইচডি ক্যামেরা এবং তার সঙ্গে রয়েছে প্রাইভেসি শাটার। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, SonicMaster এবং আরও অনেক কিছুর সাপোর্ট। অ্যামাজনে এই ল্যাপটপের দাম ৩৬,৯৯০ টাকা। 

লেনোভো আইডিয়াপ্যাড ১

এই ল্যাপটপে রয়েছে একটি ১৫ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে এবং একটি ব্যাকলিট কিবোর্ড। AMD ‎Ryzen 5 সাপোর্ট রয়েছে লেনোভোর এই ল্যাপটপে। এর সঙ্গে রয়েছে ৮ জিবি DDR4 SDRAM র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল মেমোরি। AMD Radeon Graphics ফিচারের সাপোর্ট রয়েছে লেনোভো আইডিয়াপ্যাড ১ মডেলে। মাত্র ১৫ মিনিটের চার্জে এই ল্যাপটপের ব্যাটারি ১০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে দাবি করেছে লেনোভো সংস্থা। Dolby Audio স্পিকার রয়েছে এই ল্যাপটপে। এছাড়াও রয়েছে ইন-বিল্ট অ্যামাজনের ভয়েস অ্যাসিসট্যান্ট অ্যালেক্সার সাপোর্ট। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে লেনোভোর এই ল্যাপটপের দাম ৩৬,৯৯৯ টাকা। 

এইচপি ল্যাপটপ ১৫এস

এইচপি কোম্পানির এই ল্যাপটপে একটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি 6-core AMD Ryzen 5 প্রসেসর। এই ল্যাপটপে যুক্ত রয়েছে একটি AMD Radeon গ্রাফিক্স কার্ড। এর মাধ্যমে ইউজাররা দুর্দান্ত ভিস্যুয়াল এক্সপিরিয়েন্স পাবেন। এই ল্যাপটপে ৮ জিবি DDR4 RAM এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে রয়েছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটির সাপোর্ট। একটি 41Wh ব্যাটারি রয়েছে এই ল্যাপটপে। মাত্র ৪৫ মিনিটে এই ল্যাপটপে ৫০ শতাংশ চার্জ হবে বলে দাবি করেছে এইচপি সংস্থা। এই ল্যাপটপের দাম অ্যামাজনের ওয়েবসাইটে দাম ৪০,৭৫০ টাকা। 

ডেল ১৫ ল্যাপটপ

ডেল কোম্পানির এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির একটি ফুল এইচডি রেজোলিউশন যুক্ত WVA AG ন্যারো বর্ডার ডিসপ্লে। এই ল্যাপটপে রয়েছে একটি Intel Core i3-1115G4 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ৩২০০ মেগাহার্টজ মেমোরি। এর সঙ্গে রয়েছে ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভ স্টোরেজ। ডেল সংস্থার এই ল্যাপটপে রয়েছে একটি ব্যাকলিট এবং ফিঙ্গারপ্রিন্ট রিডার। একটি 41Wh ব্যাটারি এবং ৬৫ ওয়টের চার্জিং অ্যাডাপ্টারের সাপোর্ট রয়েছে এই ফোনে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে এই ল্যাপটপের দাম ৩৬,৯৯০ টাকা। 

আরও পড়ুন- ফোন কেনার সময় নজরে থাকুক ব্যাটারি, ৬০০০ এমএএইচ ব্যাটারির কোন কোন ফোন কিনতে পারবেন ভারতে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget