এক্সপ্লোর

Lava Agni Series: লাভা 'অগ্নি' সিরিজের নতুন ফোন আসছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে? দেখে নিন সম্ভাব্য দাম

Lava Agni 4 Phone: আগামী ৪ নভেম্বর লাভা অগ্নি ৪ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনের দাম শুরু হতে পারে ২৫ হাজার টাকার আশপাশে।

Lava Agni Series: ভারতে লাভা 'অগ্নি' সিরিজের নতুন ফোন আসছে খুব তাড়াতাড়ি। এবার লঞ্চ হবে লাভা অগ্নি ৪ মডেল। এর আগেও ভারতে লাভা 'অগ্নি' সিরিজের অনেক ফোনই লঞ্চ হয়েছে। সেই তালিকাতেই আসছে আরও একটি মডেল। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে ভারতে আসছে লাভা অগ্নি ৪ মডেল। এই ফোনের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা ইউনিট। কালো রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। লাভা অগ্নি ৪ ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট এবং ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাপোর্ট থাকতে চলেছে লাভা অগ্নি ৪ ফোনে। 

আগামী ৪ নভেম্বর লাভা অগ্নি ৪ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনের দাম শুরু হতে পারে ২৫ হাজার টাকার আশপাশে। ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা আইল্যান্ড থাকতে চলেছে। আড়াআড়ি ভাবে ওষুধের ক্যাপস্যুলের আকারে সাজানো থাকবে এই ক্যামেরা মডিউল। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনে। সেখানে ২টো ক্যামেরা সেনসরই ৫০ মেগাপিক্সেলের হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনের র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু জানা যায়নি। কোথা থেকে কেনা যাবে সেই তথ্যও এখনও প্রকাশ্যে আসেনি। 

লাভা বোল্ড এন১ সিরিজের নতুন ফোন আসছে ভারতে 

নতুন ফোন লাভা বোল্ড এন১ লাইট ভারতে লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে তা শোনা গিয়েছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে লাভা বোল্ড এন১ লাইট ফোন কেনা যাবে। এর আগে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে লাভা বোল্ড এন১ লাইট। এই ফোনে থাকতে চলেছে ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এছাড়াও থাকবে ১৩ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজও থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও লাভা সংস্থার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন অনুসারে লাভা বোল্ড এন১ লাইট ফোনের দাম ভারতে হতে চলেছে ৬৬৯৯ টাকা। তবে অ্যামাজনের তরফে ছাড়ও থাকবে এই ফোনের দামে। তার ফলে ফোনের দাম আরও কমে হবে ৫৬৯৮ টাকা। ক্রিস্টাল ব্লু এবং ক্রিস্টাল গোল্ড - এই দুই রঙে লঞ্চ হতে পারে লাভা বোল্ড এন১ লাইট ফোন। 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget