এক্সপ্লোর

Smartphones Under Rs 10000 : ১০ হাজারের থেকে অনেকটা কম দামে ভারতে হাজির নতুন স্মার্টফোন, কী কী ফিচার রয়েছে?

Lava Mobiles : এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা শার্ক ফোন। সেই লাভা শার্ক ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ২ ৪জি ফোন।

Smartphones Under Rs 10000 : ভারতে লঞ্চ হয়েছে দেশীয় সংস্থা লাভা- র নতুন ফোন। এটি একটি ৪জি মডেল। এবার লঞ্চ হয়েছে লাভা শার্ক ২ ৪জি ফোন। দাম ১০ হাজারের থেকেও অনেকটা কম। লাভা সংস্থার সদ্য লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে একটি Unisoc প্রসেসর। এছাড়াও পাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। লাভা শার্ক ২ ৪জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট মডেল। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না। এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা শার্ক ফোন। সেই লাভা শার্ক ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ২ ৪জি ফোন। এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও সস্তার এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই বেসড রেয়ার ক্যামেরা সেনসর। 

ভারতে লাভা শার্ক ২ ৪জি ফোনের দাম কত 

লাভা শার্ক ২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। অরোরা গোল্ড এবং ইক্লিপস গ্রে - এই দুই রঙে লাভা শার্ক ২ ৪জি ফোন লঞ্চ হয়েছে। দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লাভা সংস্থা জানিয়েছে, তারা তাদের নতুন ফোনের ক্ষেত্রে 'ডোরস্টেপ আফটার সেল সার্ভিস' দেবে ইউজারদের। 

লাভা শার্ক ২ ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে এই ফোনে। ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে পাবেন এই ফোনে। একটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং দুটো সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনের স্ক্রিনের উপর হোল পাঞ্চ কাট আউট থাকবে সেলফি ক্যামেরা সেনসরের জন্য। 
  • লাভা শার্ক ২ ৪জি ফোনে একটি octa-core Unisoc T7250 প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে এই ফোনের অনবোর্ড মেমোরির পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের অব্যবহৃত স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। 
  • লাভা শার্ক ২ ৪জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে AI যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • লাভা শার্ক ২ ৪জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে। লাভা সংস্থার এই ফোনের সঙ্গে ইউজাররা পাবেন ১০ ওয়াটের চার্জার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget