এক্সপ্লোর

Lava Yuva 3 Pro 4G: ফের সস্তায় ফোন লঞ্চ করতে চলেছে লাভা, বছরের শেষ মাসে ক্রেতাদের জন্য নতুন চমক ভারতীয় মোবাইল সংস্থার

Lava Mobiles: ভারতে লঞ্চ হতে চলেছে Lava Yuva 3 Pro 4G ফোন। এই মডেলের দাম দেশে কত হতে পারে তার আভাসও পাওয়া গিয়েছ ইতিমধ্যেই।

Lava Yuva 3 Pro 4G: ভারতে ডিসেম্বর মাসে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে। আর ভারতের বাজারে ক্রমশ জনপ্রিয় হচ্ছে দেশীয় সংস্থার স্মার্টফোন। আগামী ১৪ ডিসেম্বর ভারতীয় কোম্পানি লাভা-র (Lava Smartphones) একটি ফোন লঞ্চ হবে। এবার লঞ্চ হতে চলেছে Lava Yuva 3 Pro 4G মডেল। এবছর ফেব্রুয়ারি মাসে দেশে প্রথম প্রকাশ্যে এসেছিল এই ফোন। এখানে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। সোনালি রঙে লঞ্চ হতে চলেছে Lava Yuva 3 Pro 4G ফোন। মডেলের রেয়ার প্যানেলের রয়েছে দুটো আলাদা গোলাকার ক্যামেরা ইউনিট। এই দুই ক্যামেরা সেনসর সজ্জিত থাকবে একটি আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যে। সেই ক্যামেরা সেটআপ সজ্জিত থাকবে ফোনের ব্যাক প্যানেলের উপরে বাঁদিকের কোণে। এখানে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। Lava Yuva 3 Pro 4G ফোনের ভলিউম রকার এবং পাওয়ার বাটন সেট করা থাকবে ফোনের ডানদিকের সাইডের অংশে। আর স্পিকার গ্রিল দেখা যাবে ফোনের নীচের অংশে। লাভা সংস্থা এক্স মাধ্যমে একটি ছোট ভিডিও শেয়ার করেছে সেখানেই দেখা গিয়েছে এই ফোনের ডিজাইন, রঙ। 

টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, সোনালি, সবুজ এবং বেগুনি রঙে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। Lava Yuva 3 Pro 4G ফোনের দাম ১০,৯৯৯ (লঞ্চের সময় বেস মডেল) টাকা হতে পারে। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকার কথা রয়েছে। একটি Unisoc T606 চিপসেট থাকতে পারে লাভা সংস্থার আসন্ন ফোনে। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো যাবে ভার্চুয়াল হিসেবে। এছাড়াও Lava Yuva 3 Pro 4G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্ট। 

লাভা সংস্থার আসন্ন ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। Lava Yuva 3 Pro 4G ফোনে একটি ৫০০০ এমএএইচ বায়টারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে চলেছে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget