এক্সপ্লোর

Whatsapp Chat Transfer: কিউআর কোডের মাধ্যমেই মুশকিল আসান, দুটি ডিভাইসের মধ্যে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি

New Whatsapp Feature: এর আগেই চ্যাট হিস্ট্রি এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করার সুবিধা দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজনীয়তা ছিল এতদিন।

Whatsapp Chat Transfer: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে (Whatsapp Features) চালু হয়েছে নতুন একটি ফিচার। মেটা'র (Meta) সিইও মার্ক জুকেরবার্গ ঘোষণা করেছেন এবার থেকে ইউজাররা দুটি ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার (Whatsapp Chat History) করার সুবিধা পাবেন। এক্ষেত্রে একদম নিরাপদ থাকবে ইউজারদের চ্যাট হিস্ট্রি। জানা গিয়েছে, কিউআর কোডের মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি স্থানান্তর করা যাবে। বর্তমানে যে ফিচার চালু হয়েছে সেখানে দুটো ডিভাইসে একই অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকা প্রয়োজন। তবেই ট্রান্সফার করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি। আর যে ডিভাইস থেকে চ্যাট ট্রন্সফার করা হবে সেখানেও থেকে যাবে চ্যাট হিস্ট্রি। কিউআর কোড অথেনটিফিকেশনের মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি স্থানান্তর করার ফলে ইউজারদের যাবতীয় তথ্য নিরাপদে এবং সুরক্ষিত থাকবে। ফেসবুকে এই নতুন ফিচারের কথা ঘোষণা করেছেন মার্ক জুকেরবার্গ। 

এর আগেই চ্যাট হিস্ট্রি এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করার সুবিধা দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজনীয়তা ছিল এতদিন। অথবা ক্লাউড সার্ভিসে ব্যাকআপ আপডেটের মাধ্যমে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা যেত। তবে নতুন ফিচারের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার সুবিধা থাকায় সমগ্র প্রক্রিয়া আরও নিরাপদ এবং সুরক্ষিত হয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, এক ডিভাইস থেকে অন্যটিতে হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর করা হলেও দুটো ডিভাইসেই চ্যাট হিস্ট্রি বজায় থাকবে। বিভিন্ন বড় সাইজের মিডিয়া ফাইলও ট্রান্সফার করা সম্ভব হবে। যে দুই ডিভাইসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে সেখানে ওয়াই-ফাই কানেকশন চালু থাকতে হবে। এছাড়াও লোকেশন অপশন এনাবেল বা অন রাখতে হবে। পুরনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং মিডিয়া ফাইল ট্রান্সফারের পদ্ধতি হল Settings > Chats > Chats Transfer > Scan the QR code- এটি। 

হোয়াটসঅ্যাপ পিন মেসেজ

ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) সংস্থা একাধিক ফিচার নিয়ে কাজ করছে। প্রায় প্রতি মাসেই হোয়াটসঅ্যাপের তরফে কোনও নতুন ফিচার লঞ্চ করা হয়। সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে মেসেজ পিন (Pin Message) করে রাখার ক্ষেত্রে টাইমার সেট করা যাবে। অর্থাৎ ইউজার একটি মেসেজ বা চ্যাট কতক্ষণ পিন করে রাখতে চাইছেন তা আগে থেকেই টাইমার সেট করে তৈরি রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ সংস্থা message pin duration ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ব্যক্তিগত মেসেজ এবং গ্রুপ চ্যাট, দু'ক্ষেত্রেই এই ফিচার কার্যকর হবে। 

আরও পড়ুন- বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget