এক্সপ্লোর

Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?

Feature Phone: জানা গিয়েছে, Nokia 300 Charge ফোনের ডিজাইন যথেষ্ট শক্তপোক্ত। ফোনের বাইরের অংশ এতটাই শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনওভাবে ফোন হাত থেকে পড়ে গেলেও সহজে না ভাঙে।

Nokia 300 Charge: একবার পুরো চার্জ দিলে ফোন চালু থাকবে ৪০ দিন ! শুনে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি ফোন লঞ্চ করেছে HMD কর্তৃপক্ষ। সংস্থার নতুন ফোন Nokia 300 Charge আদতে একটি ফিচার ফোন হলেও, এই ডিভাইসের অনেক ফিচারই যথেষ্ট নজরকাড়া। একেবারে তাক লাগিয়ে দিচ্ছে। HMD কর্তৃপক্ষ জানিয়েছে তাদের Nokia 300 Charge ফোনে রয়েছে একটি ৩৭০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে একটি নির্দিষ্ট রিভার্স চার্জিং বাটন। ফোনের উপরের অংশে রয়েছে একটি টর্চ।

এর পাশাপাশি জানা গিয়েছে, Nokia 300 Charge ফোনের ডিজাইন যথেষ্ট শক্তপোক্ত। ফোনের বাইরের অংশ এতটাই শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনওভাবে ফোন হাত থেকে পড়ে গেলেও সহজে না ভাঙে। এই ফোনে একটি বেসিক LED ফ্ল্যাশ লাইট যুক্ত ক্যামেরা রয়েছে বলে জানা গিয়েছে। একাধিক রঙে পাওয়া যাবে সদ্য লঞ্চ হওয়া এই ফিচার ফোন। আপাতত ফিলিপিন্সে এই ফোন লঞ্চ হয়েছে। কালো, সবুজ, এবং স্যান্ডস্টোন - এই তিন রঙে কেনা যাবে ফোনটি। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তেমনটাই জানা গিয়েছে। ভারতীয় মুদ্রায় এর দাম ফিলিপিন্সের বাজারে প্রায় ৩৪০০ টাকা। ভারতে এই ফোন কবে লঞ্চ হতে পারে তা এখনও স্পষ্ট নয়। 

Nokia 300 Charge ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে 

  • এই ফোনের ওজন প্রায় ১৩৮ গ্রাম। ফোনের ডানদিকের অংশে রয়েছে একটি বাটন এবং তার সঙ্গে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট। এই চার্জিং পোর্টের সাহায্যে ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট পাওয়া যাবে নোকিয়ার নতুন ফিচার ফোনে। এর পাশাপাশি এই একই চার্জিং পোর্ট ব্যবহার করে Nokia 300 Charge ফোনে থাকা রিমুভেবল ৩৭০০ এমএএইচ ব্যাটারিতেও চার্জ দেওয়া সম্ভব। 
  • HMD সংস্থা দাবি করেছে তাদের নতুন ফিচার ফোন Nokia 300 Charge- এ একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে তার সাহায্যে প্রায় ৩৭ ঘণ্টা পর্যন্ত টক-টাইম পাওয়া যাবে। আর ফোনে ৪০ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। 
  • ২.৪ ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে নোকিয়ার এই ফিচার ফোনে। তার সং QVGA রেজোলিউশনের ব্যাক ক্যামেরাও রয়েছে। ৪ এমবি র‍্যাম এবং ৪ এমবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Advertisement

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget