এক্সপ্লোর

Nothing Ear 2: লঞ্চ হতে চলেছে নতুন ইয়ারফোন 'নাথিং ইয়ার ২', ভারতে দাম কত হতে পারে?

TWS Earbuds: নাথিং সংস্থা তাদের দ্বিতীয় ইয়ারবাডস নাথিং ইয়ার ২ লঞ্চ করতে চলেছে যা একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন হতে চলেছে।

Earphone: নাথিং (Nothing) সংস্থা কার্ল পেয়ি জানিয়েছেন নতুন ইয়ারফোন নাথিং ইয়ার ২ (Nothing Ear 2) লঞ্চ হতে চলেছে ২২ মার্চ। এই ইয়ারফোনে থাকতে চলেছে LHDC 5.0 codec সাপোর্ট। এই ইয়ারফোন একটি IP54 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ঘাম এবং জলে নষ্ট হবে না এই ইয়ারফোন। নাথিং সংস্থার এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে একটি সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন থাকতে চলেছে বলে জানা গিয়েছে। নাথিং ইয়ার ২ ইয়ারফোনে থাকতে পারে ১১.৬ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও ৪০ ডেসিবেল শব্দ পর্যন্ত অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকার কথা রয়েছে। একবার চার্জ দিলে প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে এই ইয়ারফোন। নাথিং ইয়ারফোন ১ - এর মতোই ডিজাইন থাকতে চলেছে নতুন ইয়ারফোনেও। সেমি ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে সাদা রঙে লঞ্চ হতে পারে নাথিং ইয়ারফোন ২। এছাড়াও থাকতে পারে নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন। লাল এবং সাদা রঙের বিন্দু দিয়ে ইয়ারফোনের বাঁদিক এবং ডানদিক বোঝানো হবে। মাত্র ১০ মিনিট চার্জ দিলে নাথিং ইয়ারফোন ২- এর ক্ষেত্রে ৮ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতেও লঞ্চ হবে এই ইয়ারফোন। শোনা যাচ্ছে, নাথিং ইয়ার ২- এই ইয়ারফোনের দাম ১০ হাজার টাকার আশপাশেই হওয়ার কথা ভারতে। 

ভিভো ইয়ারবাডস

মার্চ মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও এয়ার, এই ইয়ারবাডস। এই ইয়ারবাডসে রয়েছে ১৪.২ মিলিমিটারের স্পিকার ড্রাইভার। এছাড়াও এটি একটি IP54 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসটয়ান্ট ডিভাইস। এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল মাইক কল নয়েজ ক্যানসেলেশন ফিচার এবং আরও অনেক কিছু। ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি রয়েছে ভিভোর নতুন ইয়ারবাডসে। খুব সহজেই ফোনের সঙ্গে সংযুক্ত হয় অর্থাৎ রয়েছে ফাস্ট পেয়ারিং সাপোর্ট। চার্জিং কেস সমেত প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে ভিভোর নতুন ইয়ারবাডসে। এর পাশাপাশি একবার চার্জ দিলে এক একটি ইয়ারবাডসে ৪.৫ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যেতে পারে। এই ইয়ারবাডসের দাম ৩৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। Pebble Blue এবং Bubble White- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন ইয়ারবাডস। 

আরও পড়ুন- ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের দাম কত হতে পারে? লঞ্চের আগেই ফাঁস সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget