এক্সপ্লোর

OnePlus Smart Phone: ওয়ানপ্লাসের এই মডেলে মিলছে ৩০০০ টাকা ছাড় ! কিনবেন ?

OnePlus Phone: গত বছর চিনের এই স্মার্টফোন নির্মাতা সংস্থা ভারতের বাজারে এনেছিল ওয়ানপ্লাস ১১আর মডেলটি। দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। এবার দাম কমে গেল ৩০০০ টাকা। কিনবেন ?

OnePlus 11R: গত বছর বাজারে এসেছিল ওয়ানপ্লাসের এই মডেল। ফ্ল্যাগশিপ কিলার এই মডেলের দাম এবার একধাক্কায় অনেকটা কমে গেল। ৪০ হাজার টাকা দামের মধ্যে ফোনের বিকল্প হিসেবে ওয়ানপ্লাসের (OnePlus Smart Phone) এই মডেল খুবই জনপ্রিয়। একবারে ৩০০০ টাকা দাম কমে গেল ওয়ানপ্লাস ১১আর মডেলের।

গত বছর চিনের এই স্মার্টফোন নির্মাতা সংস্থা ভারতের বাজারে এনেছিল ওয়ানপ্লাস ১১আর মডেলটি। দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম আর ১২৮ জিবি স্টোরেজের মোবাইল ফোনের ভ্যারিয়্যান্টের দাম ৪০ হাজার টাকার মধ্যে, আর এছাড়া ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়্যান্টের দাম ছিল ৪৪,৯৯৯ টাকা।

দাম কমল ওয়ানপ্লাস ১১আর মডেলের

ওয়ানপ্লাসের (OnePlus Smart Phone) ৮ জিবি র‍্যামের ভ্যারিয়্যান্টের দাম আগে ছিল ৩৯,৯৯৯ টাকা এবং সম্প্রতি এই মডেলের দামই কমে গিয়েছে একধাক্কায় ২০০০ টাকা। এখন এই মডেল কিনতে গেলে খরচ হবে ৩৭,৯৯৯ টাকা। আবার অন্যদিকে ১৬ জিবি ভ্যারিয়্যান্টের দাম কমে গিয়েছে ৩০০০ টাকা। এখন এই ভ্যারিয়্যান্টের দাম ৪১,৯৯৯ টাকা। এখন আমাজন ই-কমার্স সাইটে এই ফোন মূলত দুটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে গ্যালাক্টিক সিলভার এবং সোনিক ব্ল্যাক।

কী স্পেসিফিকেশন আছে এই ফোনের ?

ওয়ানপ্লাস ১১আর ৫জি স্মার্টফোন ভারতের বাজারে এসেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে, ২৭৭২ × ১২৪০ পিক্সেল রেজোলিউশন, ১৪৫০ নিটস পিক ব্রাইটনেস, আর ১২০ হার্তজ এর রিফ্রেশ রেট থাকছে এই স্মার্টফোনে। ডিজাইনের দিক থেকে বা এক্সটিরিয়রের দিক থেকে কাটিং এজ রয়েছে আর তাঁর সঙ্গে ফ্রন্টে থাকছে পাঞ্চ হোল কাট আউট। Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, Oxygen OS 13-এর সফটওয়্যার এবং অ্যান্ড্রয়েড ১৩ থাকছে এই স্মার্টফোনে।

ব্যাটারির (OnePlus Smart Phone) কথা বলতে গেলে ৫০০০ এএমএইচ ব্যাটারি থাকছে ওয়ানপ্লাস ১১আর মডেলে। ক্যামেরার কোয়ালিটিও দুর্দান্ত। ৫০ মেগাপিক্সেলের সোনি প্রাইমারি ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১২০ ডিগ্রি ২ মেগাপিক্সেল মাইক্রো সেনসর এই ফোনের অন্যতম চমৎকার বৈশিষ্ট্য। ফ্রন্ট ক্যামেরা আছে ১৬ মেগাপিক্সেলের। ওয়াইফাই ৬, জিপিএস,  ব্লুটুথ ৫.৩ ইত্যাদি ফোনের স্পেসিফিকেশন। ফোনটি ৮.৭ মিমি পুরু ও এর ওজন ২০৪ গ্রাম।   

তবে এই পুরনো মডেলের থেকে অনেকেই মনে করছেন ওয়ানপ্লাস ১২আর আপডেটেড মডেল কেনাই শ্রেয়। ৪০ হাজার টাকার বাজেটে ওয়ানপ্লাস ১২ আর মডেলটিও চলে আসে অনায়াসে।

আরও পড়ুন: Realme Smartphones: রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী অফার পাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget