এক্সপ্লোর

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন দুটো ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী মডেল আসছে?

Smartphones: জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। তবে এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord CE 3 Lite 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, দ্রুত এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। ইতিমধ্যেই ওয়ানপ্লাস সংস্থার ভারতীয় ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে, ওয়ানপ্লাসের এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এর পাশাপাশি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ ফোনের সাকসেসর মডেল হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে দুটো বড় সার্কুলার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ফ্ল্যাট এলসিডি স্ক্রিন থাকতে পারে। 

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। তবে এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের লঞ্চ সম্পর্কেও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। 

Moto G73 5G: ভারতে মোটোরোলা (Motorola Smartphone) সংস্থার আরও একটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G)। আগামী ১০ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অনুমান করা হচ্ছে, মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোন নতুন মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর নিয়ে লঞ্চ হতে চলেছে ভারতে। গ্লোবাল মার্কেটে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। অনুমান, গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের বেশ মিল থাকবে। অর্থাৎ ফিচার এবং ডিজাইনের দিকে দুই ফোনের মধ্যে মিল পাওয়া যাবে। 

Xiaomi 13 Pro: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজের (Xiaomi 13 Series) প্রো মোডেল। লঞ্চের সময় শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ফোনের দাম প্রকাশ করেনি সংস্থা। তবে এবার জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো ফোনের দাম। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ৮০ হাজার টাকা। তবে এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ইনস্ট্যান্ট ১০ হাজার টাকা ছাড় পেতে পারেন যদি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে এই ফোন কেনেন। তাহলে শাওমি ১৩ প্রো ফোনের দাম কমে হবে ৬৯,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- এমাসেই ভারতে আসছে মোটো জি৭৩ ৫জি, কবে লঞ্চ? কোথা থেকে কেনা যাবে এই ফোন

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget