এক্সপ্লোর

OnePlus Smartphone: ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোন, কবে লঞ্চ? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus Nord CE 3: সম্প্রতি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের লাইভ ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। Aqua Surge রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ১২ জিবি র‍্যাম থাকতে পারে এই ফোনে। 

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ জুলাই। জানা গিয়েছে, এই ফোন লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস নর্ড সিই ২ (OnePlus Nord CE 2) ফোনের সাকসেসর মডেল হিসেবে। ৫ জুলাই ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের সঙ্গে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড বাডস ২আর লঞ্চ হতে চলেছে। সম্প্রতি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের লাইভ ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। Aqua Surge রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ১২ জিবি র‍্যাম থাকতে পারে এই ফোনে। 

ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের দাম কত হতে পারে

টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের দাম ২৫ থেকে ২৮ হাজার টাকার মধ্যে হতে পারে। Grey Shimmer রঙেও লঞ্চ হতে পারে এই ফোন। 

কী কী ফিচার থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে

  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ থাকতে পারে। র‍্যাম এক্সপ্যান্ড করা যাবে ১৬ জিবি পর্যন্ত। 
  • অ্যান্ড্রয়েড ১৩ এবং OxygenOS 13.1 সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে। দু'বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিনবছরের সিকিওরিটি আপডেট পাওয়া যেতে পারে এই ফোনে।
  • ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে ৬.৭ ইঞ্চির fluid AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনের সেলফি ক্যামেরা সেনসর সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি এখনও। 
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (১১২ ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স), ২ মেগাপিক্সেলের সেনসর (৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স) থাকার সম্ভাবনা রয়েছে। 
  • ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

Realme Smartphones: ভারতে রিয়েলমি নারজো ৬০ সিরিজের (Realme Narzo 60 Series) ফোন লঞ্চ হতে চলেছে জুলাই মাসের শুরুর দিকেই। জানা গিয়েছে, আগামী ৬ জুলাই, এই স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি নারজো ৬০ ৫জি (Realme Narzo 60 5G) এবং রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি (Realme Narzo 60 Pro 5G)- এই দুই ফোন লঞ্চ হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোনগুলি কেনা যাবে। কার্ভড ডিসপ্লে নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৬০ সিরিজ। এছাড়াও শোনা গিয়েছে, এই সিরিজের ফোনে ১ টিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। তার ফলে ২,৫০,০০০ ছবি ফোনে সেভ রাখা যাবে। রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোন অর্থাৎ বেস মডেলে ১০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যানিলা বা বেস মডেলের ডিজাইন রিয়েলমি ১১ ৫জি ফোনের মতো হতে পারে। আগামী ৬ জুলাই ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে রিয়েলমি নারজো ৬০ সিরিজ। 

আরও পড়ুন- বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget