এক্সপ্লোর

Oppo Reno 10 Series: ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজ কবে লঞ্চের সম্ভাবনা রয়েছে? দামই বা কত হতে পারে?

Oppo Smartphone: টিপস্টার পারস গগলানির কথায়, ওপ্পো রেনো ১০ সিরিজ জুনের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে।

Oppo Reno 10 Series: ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series) লঞ্চের সম্ভাব্য সময় ফাঁস হয়েছে অনলাইনে। এর আগে চিনে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১০ সিরিজ। জানা গিয়েছে, ওপ্পো রেনো ১০ সিরিজে রয়েছে রেনো ১০ (Oppo Reno 10), রেনো ১০ প্রো (Oppo Reno 10 Pro) এবং রেনো ১০ প্রো প্লাস ৫জি (Oppo Reno 10 Pro Plus 5G) ফোন। ওপ্পো সংস্থা তাদের রেনো ১০ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে এক টিপস্টার এই স্মার্টফোন সিরিজের লঞ্চের পাশাপাশি র‍্যাম, স্টোরেজ, রঙ সম্পর্কেও আভাস দিয়েছেন। টিপস্টার পারস গগলানির কথায়, ওপ্পো রেনো ১০ সিরিজ জুনের তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। Silver Grey, Confidential Black, Dream Gold- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজের তিনটি ফোন। 

ওপ্পো রেনো ১০ সিরিজের ফোনের সম্ভাব্য র‍্যাম ও স্টোরেজ এবং সম্ভাব্য দাম

ওপ্পো রেনো ১০ সিরিজের বেস মডেল ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। দাম থাকতে পারে ৩১ থেকে ৩৩ হাজার টাকার মধ্যে। ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৫জি ফোন দুটি লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। ওপ্পো রেনো ১০ প্রো ফোনের দাম হতে পারে ৩৫ থেকে ৩৯ হাজার টাকার মধ্যে। অন্যদিকে ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৫জি ফোনের দাম হতে পারে ৪১ থেকে ৪৩ হাজার টাকার মধ্যে। 

Vivo V29 Pro: ভিভো ভি২৯ সিরিজ (Vivo V29 Series) ভারতে লঞ্চ হতে চলেছে একথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। এক টিপস্টারের দাবি, ভিভো ভি২৯ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী মাসে অর্থাৎ জুন মাসে। ভিভো ভি২৭ সিরিজের (Vivo V27 Series) সাকসেসর হিসেবে ভিভো ভি২৯ সিরিজ লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, ভিভো ভি২৯ প্রো (Vivo V29 Pro) ফোন ভারতে লঞ্চ হতে পারে। জুন মাসে এই ফোন লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনে কার্ভড ফ্রন্ট এবং রেয়ার প্যানেল থাকতে পারে। 

Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung Galaxy F54 5G) ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, স্যামসাংয়ের (Samsung Smartphone) এই ফোনে সংস্থার নিজস্ব octa-core Exynos SoC থাকতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget