এক্সপ্লোর

Oppo Reno 13 5G Series: ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দাম এবং ফিচার দেখে নিন

Oppo Phones: ওপ্পো রেনো ১৩ সিরিজের এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও কেনা যাবে ওপ্পো অনলাইন স্টোর থেকে। 

Oppo Reno 13 5G Series: ওপ্পো রেনো ১৩ ৫জি এবং ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি- এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। অন্যদিকে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই দুই ফোনে রয়েছে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে ওপ্পো রেনো ১৩ ৫জি এবং ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনের দাম কত 

ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার - এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোন। 

ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। 

ওপ্পো রেনো ১৩ সিরিজের এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও কেনা যাবে ওপ্পো অনলাইন স্টোর থেকে। 

ওপ্পো রেনো ১৩ ৫জি এবং ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি - এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন 

  • ওপ্পো রেনো ১৩ ৫জি সিরিজের ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড ColorOS 15- এর সাহায্যে। 
  • ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আর ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। 
  • ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। 
  • ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 
  • ওপ্পো রেনো ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনে রয়েছে ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget