এক্সপ্লোর

Oppo Phones: ওপ্পো আনছে নতুন চমক, বছরশেষে নাকি নতুন বছরে, কবে পাবেন হাতে?

Oppo Smartphones: ভারতে আসছে ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোন। কবে লঞ্চ তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে।

Oppo Phones: ওপ্পো রেনো সিরিজের একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনটি এবার লঞ্চ হবে দেশে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে আর বেশি দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ডিসেম্বর ২০২৫- এর একদম শেষভাগে কিংবা ২০২৬ সালের জানুয়ারি মাসে ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 8450 প্রসেসর। এছাড়াও এই ফোনে ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। এটি একটি ফ্ল্যাট OLED ডিসপ্লে হতে চলেছে এবং সেখানে পাওয়া যাবে 1.5K রেজোলিউশনের সাপোর্ট। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ২০০ মেগাপিক্সলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর (3.5x অপটিকাল জুম) থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্টও থাকতে পারে এই ফোনে। এছাড়াও জানা গিয়েছে, ওপ্পো রেনো ১৫ প্রো মিনি ফোন এমন একটি ডিভাইস হতে চলেছে যা জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না। 

চিনের পর ভারতেও লঞ্চ হবে ওপ্পো রেনো ১৫ সিরিজ, একথা আগেই জানা গিয়েছিল। চিনে ১৭ নভেম্বর ওপ্পো রেনো ১৫ সিরিজ লঞ্চ হতে চলেছে। স্বভাবতই এরপর গ্লোবাল মার্কেট এবং ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলি। ওপ্পো রেনো ১৫ এবং ওপ্পো রেনো ১৫ প্রো- এই দুই ফোন ভারতের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। চিনে যে মডেল লঞ্চ হতে চলেছে, তার থেকে কিছুটা আলাদা হবে ভারতীয় ভ্যারিয়েন্ট। 

টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন ভারতে ওপ্পো রেনো ১৫ সিরিজ সম্ভবত লঞ্চ হতে পারে আগামী বছর, ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে আসতে পারে। অন্যান্য গ্লোবাল মার্কেটেও ওই একই সময়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে ওপ্পো রেনো ১৫ সিরিজের। বেস মডেলের দাম ৪৩ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget