এক্সপ্লোর

Pink Whatsapp Scam: 'পিঙ্ক হোয়াটসঅ্যাপ' আসলে কী? ইউজারদের কীভাবে প্রতারণার জালে জড়াচ্ছে হ্যাকাররা?

Pink WhatsApp scam: কোনওভাবেই ইউজাররা যেন কোনও লিঙ্কে ক্লিক না করেন এবং ডাউনলোড না করেন, সেই প্রসঙ্গেই সতর্কবার্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে।

Pink Whatsapp Scam: ভুয়ো খবর (Fake News) ছড়ানোর মাধ্যম হিসেবে বর্তমানে বারবার শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপের (Whatsapp) না। শুধু তাই নয় দিনদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুর্নীতি এবং প্রতারণার (Fraud) পরিমাণও বাড়ছে। মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। বিশ্বের বিভিন প্রান্তে প্রচুর ইউজার রয়েছে এই অ্যাপের। আর তাই হ্যাকার বা স্ক্যামারদের বেশ সুবিধাই হয় একসঙ্গে অনেক ইউজারের সঙ্গে প্রতারণা করতে। সম্প্রতি ইউজারদের আতঙ্ক, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে 'পিঙ্ক হোয়াটসঅ্যাপ'। স্ক্যামাররা ইউজারদের লিঙ্ক পাঠিয়ে ডাউনলোড করতে বলছেন। এর মাধ্যমে নতুন লুকে গোলাপি রঙে নাকি হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে। সঙ্গে আবার থাকবে নতুন ফিচার। এই ফাঁদে একবার পা দিলেই সর্বনাশ। হ্যাকারদের হাত থেকে আর মুক্তি পাবেন না আপনি।  

পিঙ্ক হোয়াটসঅ্যাপ স্ক্যাম

মুম্বই পুলিশ জনস্বার্থে সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে। পিঙ্ক হোয়াটসঅ্যাপের ভাইরাল মেসেজ সম্পর্কে সেখানে ইউজারদের সতর্ক করা হয়েছে। কোনওভাবেই ইউজাররা যেন কোনও লিঙ্কে ক্লিক না করেন এবং ডাউনলোড না করেন, সেই প্রসঙ্গেই সতর্কবার্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে। স্ক্যামাররা ইউজারদের কাছে এই বার্তা দিয়ে লিঙ্ক পাঠাচ্ছে যে সেখানে ক্লিক করে তা ডাউনলোড করলে নতুন গোলাপি লুকে হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে এবং থাকবে নতুন ফিচারও। এই লিঙ্কের সঙ্গে আসলে যুক্ত থাকছে malicious software। এর মাধ্যমে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি। তাই সতর্ক থাকতে হবে। নাহলে হ্যাকারদের হাতে চলে যাবে ইউজারদের সেনসিটিভ তথ্য। এমনকি পুরো ফোনের নিয়ন্ত্রণও হ্যাকারদের হাতে চলে যেতে পারে। কারণ ওই লিঙ্ক আসলে একটি phishing link। 

কী কী ক্ষতি হতে পারে 

  • আর্থিক প্রতারণার শিকার হতে পারেন ইউজার।
  • ফোনে থাকা ইউজারদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। 
  • ইউজারদের তথ্য নিয়ে অপব্যবহার করতে পারে হ্যাকাররা।
  • ফোনের পুরো নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
  • ব্যক্তি ছবি, মেসেজ ফাঁস হওয়ার সম্ভাবনাও থাকছে।

কীভাবে সতর্ক থাকবেন

  • হোয়াটসঅ্যাপে কোনও লিঙ্ক এলেই সেখানে ক্লিক করে তা ডাউনলোড করতে যাবেন না।
  • অথেনটিক মাধ্যম যেমন গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোর ছাড়া অ্যাপ ডাউনলোড করবেন না।
  • সতর্ক থাকুন, সজাগ থাকুন, প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

চ্যাট লক ফিচার- আগে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখা যেত। তবে এখন আপনি নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট-দু'ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। নতুন এই চ্যাট লক ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি আরও ভালভাবে বজায় থাকবে। সুরক্ষিত থাকবে চ্যাট। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা সবই বাড়বে।

আরও পড়ুন- প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget