এক্সপ্লোর

Poco Smartphone: আগামী মাসে ফের ভারতে লঞ্চ হতে পারে পোকো'র নতুন ৫জি ফোন, কোন মডেল আসতে পারে দেশের বাজারে?

Poco F5 5G: পোকো এফ৫ ৫জি ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের একটি এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর থাকতে পারে।

Poco Smartphone: সম্প্রতি ভারতে নতুন একটি ফোন লঞ্চ করেছে পোকো সংস্থা। গত ১৪ মার্চ ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৫ ফোন। শোনা যাচ্ছে, আগামী মাসে আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। এবার লঞ্চ হতে পারে পোকো এফ৫ ৫জি (Poco F5 5G) ফোন। শোনা যাচ্ছে, ৬ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। রেডমি নোট ১২ টার্বো (Redmi Note 12 Turbo)- এই মডেল এখনও রিলিজ হয়নি। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো এফ৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে সম্ভবত। শাওমির সাব-ব্র্যান্ড পোকো'র ফোন ক্রমশ জনপ্রিয় হচ্ছে দেশে। শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ টার্বো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর থাকতে পারে। এর থেকে অনুমান, পোকো এফ৫ ৫জি ফোনের কোয়ালকমের চিপসেট থাকবে। 

পোকো এফ৫ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

যেহেতু বলা হচ্ছে পোকো এফ৫ ৫জি ফোন রেডমি নোট ১২ টার্বো মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে, তাই দুই ফোনের মধ্যে ফিচার ও স্পেসিফিকেশনের ক্ষেত্রে মিল থাকার সম্ভাবনা রয়েছে। পোকো সংস্থার আসন্ন ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনের প্রসেসরের সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। এই ৫জি ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যে। 

পোকো এফ৫ ৫জি ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের একটি এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর থাকতে পারে। তার সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকারও সম্ভাবনা রয়েছে। পোকো এফ৫ ৫জি ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। এর পাশাপাশি এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৩০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

iQoo Z7 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone) সংস্থার নতুন ৫জি (5G Phone) ফোন। আগামী ২১ মার্চ লঞ্চ হবে আইকিউওও জেড৭ ৫জি। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হবে। প্রথম ভ্যারিয়েন্টের দাম হবে ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম হবে ১৯,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হবে ১৭,৪৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ন্টের দাম হবে ১৮,৪৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ৫জি ফোন। ২১ মার্চ দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। আর তার বিক্রি শুরু হবে বেলা ১টা থেকে। 

আরও পড়ুন- প্রতারণার নতুন ছক, হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে চাকরির 'টোপ'

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget