এক্সপ্লোর

Realme 11 Pro Plus 5G: প্রথম দিনেই ৬০ হাজার ইউনিট বিক্রি, রেকর্ড গড়েছে রিয়েলমির এই ফোন

Realme Smartphone: এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

Realme 11 Pro Plus 5G: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি (Realme 11 Pro Plus 5G) ফোন। প্রথম দিনেই বিক্রি হয়েছে ৬০ হাজার ইউনিট, অর্থাৎ ৬০ হাজার ফোন প্রথম দিনে বিক্রি হয়েছে। জানা গিয়েছে, রিয়েলমি (Realme) সংস্থার ২৫ হাজার টাকা বেশি দামের ফোনের তালিকায় এই মডেল অর্থাৎ রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফো প্রথম দিনের বিক্রির নিরিখে রেকর্ড গড়েছে। এর আগে একদিনে কোনও রিয়েলমি ফোন (২৫ হাজার টাকার বেশি দামের সেগমেন্টে) প্রথম দিনে ৬০ হাজার ইউনিট বিক্রি হয়নি। গত ১৫ জুন থেকে ভারতে রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হয়েছে। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাচ্ছে। এখানে রয়েছে AMOLED ডিসপ্লে এবং মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনের দাম

রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হয়েছে দুটো ভ্যারিয়েন্টে। একটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, যার দাম রয়েছে২৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। 

রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনের সঙ্গে রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনও লঞ্চ হয়েছিল ভারতে। দেখে নেওয়া যাক এই দুই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন।

  • এই দুই ফোনে রয়েছে ৬.৭ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট। 
  • রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের এই দুই ফোনে একটি অক্টা-কোর ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর রয়েছে। 
  • রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ যুক্ত। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। রিয়েলমি ১১ প্রো প্লাস মডেলে রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো ফোনে রয়েছে ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget