এক্সপ্লোর

Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

Hair Care Tips: কীভাবে কমাবেন স্প্লিট এন্ডসের সমস্যা? কীভাবে যত্ন নিলে চুলের ডগা ফেটে যাবে না? এই প্রসঙ্গেই রইল সহজ কিছু টিপস।

Split Ends: চুলের একাধিক সমস্যা (Hair Problems) বছরভর নাজেহাল করে আমাদের। এর মধ্যে অন্যতম হল 'স্প্লিট এন্ডস' (Split Ends) বা চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা। চুলে অপুষ্টির কারণে এজাতীয় সমস্যা লক্ষ্য করা যায়। বিশেষ করে রুক্ষ, শুষ্ক চুলে ডগা ফেটে যাওয়ার সমস্যা বেশি করে দেখা যায়। কীভাবে কমাবেন স্প্লিট এন্ডসের সমস্যা? কীভাবে যত্ন নিলে চুলের ডগা ফেটে যাবে না? এই প্রসঙ্গেই রইল সহজ কিছু টিপস।

  • আমাদের চুলে বাইরে থেকে একটি প্রোটেক্টিভ লেয়ার বা সুরক্ষিত আচ্ছাদন থাকে। এই আস্তরণ ক্ষতিগ্রস্ত হলে চুলের ডগা ফাটার সমস্যা দেখা যায়। এই স্প্লিট এন্ডস কমানোর অন্যতম সমাধান হল নিয়মিত ভাবে চুল ছেঁটে নেওয়া। নির্দিষ্ট সময়ান্তরে চুলের ডগা ছেঁটে নেওয়া প্রয়োজন। এর ফলে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা কমবে। চুলের গ্রোথ বা বৃদ্ধিও ভালভাবে হবে। 
  • চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা দূর করার জন্য হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এর ফলে চুল নরম, মোলায়েম এবং উজ্জ্বল হবে। বাড়িতেই হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারবেন। নারকেল তেল, মধু, অ্যাভোকাডো পেস্ট, কলা এইসব উপকরণ দিয়ে অনায়াসে হেয়ার মাস্ক তৈরি করে নেওয়া যায় বাড়িতে। শ্যাম্পু করার আগে এইসব হেয়ার মাস্ক ভালভাবে চুলের ডগার অংশে লাগিয়ে নিতে হবে। ২০ থেকে ৩০ মিনিট চুলে এই হেয়ার মাস্ক রেখে পরিষ্কার ঠান্ডা জলে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে দু থেকে তিনদিন এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। 
  • চুল শুকানোর জন্য ড্রায়ার জাতীয় জিনিস ব্যবহার করবেন না। এর প্রভাবে চুলের একাধিক হয়। চুলের ডগা ফাটার সমস্যাও দেখা যায়। চুলে রঙ করা বা চুল স্ট্রেট করার জন্য স্ট্রেটনারের ব্যবহার- এইসবই মারাত্মক ভাবে চুলের ক্ষতি করতে পারে। 
  • স্নানের পর চুল মুছে নেওয়ার ক্ষেত্রে নরম গামছা বা তোয়ালে ব্যবহার করতে হবে। জোরে ঘষে চুল মুছলে হবে না। এর ফলে চুলের বারোটা বাজতে বেশি সময় লাগবে না। তাই চুল মোছার ক্ষেত্রে সতর্ক থাকুন। একই সঙ্গে ভেজা চুল কখনই চিরুনি দিয়ে আঁচড়াবেন না। আর ভেজা চুল নিয়ে বালিশে মাথা দিয়ে শুয়েও পড়বেন না। চুলের গোড়ায় জল জমে থাকলে হেয়ার ফলিকল আলগা হয়ে যায় এবং চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget