এক্সপ্লোর

Realme Phones: ভারতে আবারও আসছে রিয়েলমির ২ ফোন ! এবার কোন কোন মডেল লঞ্চ হতে চলেছে ?

Realme Smartphones: রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে চারটি র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে। আর রিয়েলমি সি৮১ ফোন লঞ্চ হতে পারে দুটো স্টোরেজ কনফিগারেশনে। 

Realme Phones: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে রিয়েলমির একটি ৫জি ফোন। শোনা যাচ্ছে, লঞ্চ হতে পারে রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন। তবে এই একটিই ফোন নয়, ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির আরও একটি ফোন। শোনা গিয়েছে, সেটি একটি ৪জি মডেল হতে চলেছে। রিয়েলমি সি৮১ ৪জি ফোন লঞ্চ হতে পারে। খুব বেশি দেরি নেই এই ফোন লঞ্চ হবে। তবে রিয়েলমির এই দুই ফোন লঞ্চেরই নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য জানা গিয়েছে। রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে চারটি র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে। আর রিয়েলমি সি৮১ ফোন লঞ্চ হতে পারে দুটো স্টোরেজ কনফিগারেশনে। 

কোন কোন ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই দুই ফোন, জেনে নিন সম্ভাব্য তথ্য 

রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ - এই চার ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। Master Grey, Master Gold, Camellia Pink - এই তিন রঙে রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে ভারতে। রিয়েলমি ১৫ সিরিজের ফোনের সাকসেসর হিসেবে রিয়েলমি ১৬ সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানায়নি। রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি মডেল ভারতে লঞ্চ হয়েছিল এবছরের (২০২৫) শুরুতে, জানুয়ারি মাসে। রিয়েলমি ১৫ সিরিজে কোনও 'প্রো প্লাস' মডেল ভারতে আসেনি। তবে এবার রিয়েলমি ১৬ সিরিজের একটি 'প্রো প্লাস ৫জি' ফোন ভারতে আসতে চলেছে বলে শোনা গিয়েছে। 

অন্যদিকে, রিয়েলমি সি৮১ ৪জি ফোন লঞ্চ হতে পারে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে। Storm Black এবং Glacier Blue - এই দুই রঙে রিয়েলমি সি৮১ ৪জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

রিয়েলমির এই দুই ফোন লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। হয়তো আগামী মাসে জানা যাবে, এই দুই ফোনের লঞ্চের দিনক্ষণ। সেই সঙ্গে প্রকাশ্যে আসবে আরও কিছু তথ্য। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget