এক্সপ্লোর

Realme 9i 5G: কী কী রঙে রিয়েলমি ৯আই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে? দেখে নিন

Realme Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ৯আই ৫জি। চলতি বছর জানুয়ারি মাসে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল।

Realme 9i 5G: রিয়েলমি ৯আই ৫জি (Realme 9i 5G) ফোন ভারতে লঞ্চ হতে একথা আগেই জানা গিয়েছে। এবার প্রকাশ্যে এল এই ফোনের সম্ভাব্য ডিজাইন। এর পাশাপাশি জানা গিয়েছে যে এই ফোন (Realme Smartphone) কী কী রঙে রিয়েলমি ৯আই ৫জি ফোন লঞ্চ হতে পারে। আগামী ১৮ অগস্ট লঞ্চ হবে এই ফোন। জানা গিয়েছে রিয়েলমি ৯আই ৫জি ফোনে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ- এর শক্তিশালী ব্যাটারি থাকবে। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং লেসার লাইট ডিজাইন থাকতে পারে। চলতি বছর জানুয়ারি মাসে রিয়েলমি ৯আই ফোন লঞ্চ হয়েছিল। সেই ফোনে ছিল স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস।

রিয়েলমি ৯আই ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে Realme UI 2.0 সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর সাহায্যেই পরিচালিত হবে ফোন। এই ফোনের ডিজাইনে ফ্ল্যাট এজ দেখা যাবে। ডানদিকে থাকবে পাওয়ার বাটন। স্লিম bezels ডিজাইন থাকবে ফোনের সামনের অংশে অর্থাৎ ডিসপ্লের ক্ষেত্রে।

কী কী রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি ৯আই ৫জি ফোন

টিপস্টার সুধাংশু আম্ভোরে ট্যুইটারে রিয়েলমি ৯আই ৫জি ফোনের সম্ভাব্য রঙের অপশন শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে কালো এবং সোনালি রঙে এই ফোন লঞ্চ হতে পারে।

চলতি বছর জানুয়ারি মাসে রিয়েলমি ৯আই লঞ্চ হয়েছিল ভারতে। সেই ফোনেরই ৫জি ভার্সান হিসেবে আসতে চলেছে রিয়েলমি ৯আই ৫জি ফোন। এই নতুন ফোনের ফিচার এবং দাম সম্পর্কে এখনও কিছু ঘোষণা করেনি রিয়েলমি সংস্থা। শুধু ফোন লঞ্চ হবে এটুকুই জানানো হয়েছে।

রিয়েলমি সি৩৩

ভারতে রিয়েলমির আর একটি খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেটি হল রিয়েলমি সি৩৩। রিয়েলমির এই ফোন Sandy Gold, Aqua Blue, Night Sea- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে। এছাড়াও এই ফোন তিনটি কনফিগারেশনে লঞ্চ হতে পারে। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন। 

আরও পড়ুন- ভিভো ভি২৫ এবং ভিভো ভি২৫ই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget