এক্সপ্লোর

Realme Phones: বাকি নেই বেশিদিন, এমাসেই একই দিনে ভারতে আসছে রিয়েলমির দুটো ৫জি ফোন

Realme Smartphones: ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি- এই দুই ফোন। সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোনের।

Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোন। দেশে যে এই দুই ফোন লঞ্চ হবে তা আগেই ঘোষণা করেছিল রিয়েলমি সংস্থা। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। জানা গিয়েছে, রিয়েলমি সংস্থার এই দুই ৫জি ফোন মার্চ মাসেই ভারতে লঞ্চ হবে। জানা গিয়েছে, আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি, এই দুই ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে। ওই একই দিনে দেশে লঞ্চ হবে রিয়েলমি বাডস টি২০০ লাইট ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এর আগে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি- এই দুই ফোন। সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোনের। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের চিপসেট, ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং সাপোর্ট সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। 

রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের সম্ভাব্য ফিচার 

  • এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে যেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আলট্রা চিপসেট থাকতে চলেছে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। 
  • রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে GT Boost টেকনোলজি সাপোর্ট থাকতে চলেছে যার সাহায্যে ফোনে গেম খেলার সময় ইউজারদের দুর্দান্ত অভিজ্ঞতা হবে বলে জানিয়েছে সংস্থা। রিয়েলমি কর্তৃপক্ষ আরও দাবি করেছে তাদের এই ফোনে প্রায় তিন ঘণ্টা বিজিএমআই খেললে স্টেবল 90fps গেমপ্লে সাপোর্ট পাবেন ইউজাররা। এছাড়াও পাবেন 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। গেম খেললে ফোন যাতে খুব গরম হয়ে না যায়, বা হয়ে গেলেও তাপমাত্রা যেত সহজে বেরিয়ে আসে তার জন্য রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে থাকতে চলেছে একটি ৬০৫০ স্কোয়ার মিলিমিটার আয়তনের কুলিং সিস্টেম। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের AI bypass charging technology সাপোর্ট থাকতে চলেছে। 

রিয়েলমি পি৩ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার 

রিয়েলমি পি৩ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর থাকতে চলেছে। এই ফোনে ৬০০০ এমএএইচ টাইটান ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ রিয়েলমির এই ফোন জলে এবং ধুলোয় সহজে নষ্ট হবে না। রিয়েলমি পি৩ ৫জি ফোনে AMOLED E স্পোর্টস ডিসপ্লে থাকতে পারে। 

সেরা শিরোনাম

Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget