এক্সপ্লোর

Redmi Phones: ভারতে আসছে রেডমি নোট ১৫ প্রো সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে? দাম কত হতে পারে?

Redmi Note 15 Pro Series: রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোনের দাম রেডমি নোট ১৪ সিরিজের ফোনগুলির মতোই হবে বলে শোনা যাচ্ছে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

Redmi Phones: ভারতে আসছে রেডমির নতুন স্মার্টফোন সিরিজ। এবার রেডমি নোট ১৫ সিরিজ লঞ্চের কথা শোনা গিয়েছে। লঞ্চ হতে পারে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোন। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। চিনের সংস্থা রেডমি এবার এই দুই ফোন ভারতের বাজারে লঞ্চ করতে চাইছে। শাওমির সাব-ব্র্যান্ড রেডমির ফোনের ভাল বাজার রয়েছে ভারতে। আর তাই দেশের ক্রেতাদের জন্য আবারও নতুন ২টি ফোন লঞ্চ করতে চলেছে রেডমি কর্তৃপক্ষ। রেডমি নোট ১৪ সিরিজের সাকসেসর হল রেডমি নোট ১৫ সিরিজ। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই রেডমি নোট ১৪ সিরিজ। শোনা যাচ্ছে, তার সাকসেসর স্মার্টফোন সিরিজের ফোনগুলি চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের থেকে কিছুটা আলাদা। ক্যামেরা স্পেসিফিকেশনে পরিবর্তন নজরে আসবে। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোনের দাম রেডমি নোট ১৪ সিরিজের ফোনগুলির মতোই হবে বলে শোনা যাচ্ছে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন রেডমি নোট ১৫ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে আগামী বছরের শুরুতে, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে। দিনক্ষণ জানা যায়নি এখনও। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোনের বিক্রি শুরু হতে পারে আগামী বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। রেডমি নোট ১৫ সিরিজের এই দুই 'প্রো' মডেলের দাম অনেকটাই রেডমি নোট ১৪ সিরিজের 'প্রো' মডেলের মতো হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১৪ প্রো ফোনের বেস ভ্যারিয়েন্টে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যার দাম ২৩,৯৯৯ টাকা। আর রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনের বেস ভ্যারিয়েন্টেও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, যার দাম ২৯,৯৯৯ টাকা। 

নাথিং সংস্থাও ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি ফোন 

ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং সংস্থার নতুন ফোন। এবার দেশের বাজারে আসতে চলেছে নাথিং ফোন ৩এ লাইট মডেল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস- এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে নাথিং ফোন ৩এ লাইট লঞ্চ হতে খুব বেশি দেরি নেই সম্ভবত। নাথিং সংস্থার ৩এ সিরিজের সবচেয়ে সস্তা মডেল এই নাথিং ফোন ৩এ। শোনা যাচ্ছে, সিএমএফ ফোন ২ প্রো মডেলের অনেক ফিচারের মতো ফিচার, স্পেসিফিকেশন থাকতে পারে নাথিং ফোন ৩এ লাইট মডেলে। 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget