এক্সপ্লোর

Samsung Galaxy Phone: নতুন বছরে একসঙ্গে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের দুই ফোন, কোন কোন মডেল লঞ্চ হতে চলেছে?

Samsung Galaxy A Series Phone: আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং দাম ও ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে।

Samsung Galaxy Phone: : স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোন। আর স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোন। শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে চলতি বছর মার্চ মাসে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫- এই দুই ফোন গত বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল। 

আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং দাম ও ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন, হয়তো এবছর মার্চ মাসের মাঝামাঝি সময়ে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৬- এই দুই ফোন লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট কোনও তারিখ কিংবা সময় এখনও জানা যায়নি। ভারতের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোন গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে একই সময়ে। 

স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোন ৮ জিবি র‍্যাম ও ১২ জিবি র‍্যাম, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ - এই দুই কনফিগারেশনে লঞ্চ হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনের দাম ৩৯ হাজার টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনে ৪৯০৫ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1580 চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এটি একটি Dynamic AMOLED স্ক্রিন থাকতে চলেছে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ১২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। ৫ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর বা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও পাওয়া যেতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোনেও ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনেও। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার থাকতে পারে। 

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget