এক্সপ্লোর

Samsung Galaxy Phone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোন, কেমন হতে পারে দাম?

Samsung Galaxy M05: ২০২২ সালের ডিসেম্বর মাসে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এবার লঞ্চ হতে চলেছে তারই সাকসেসর মডেল স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোন।

Samsung Galaxy Phone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোন (Samsung Galaxy M05)। এই ফোন লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনের (Samsung Galaxy M04) সাকসেসর মডেল হিসেবে। ২০২২ সালের ডিসেম্বর মাসে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এবার লঞ্চ হতে চলেছে তারই সাকসেসর মডেল। যদিও স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোন কবে দেশে লঞ্চ হবে তার নির্দিষ্ট দনক্ষণ প্রকাশ্যে আসেনি। কিন্তু স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের অফিশিয়াল সাপোর্ট পেজ লাইভ হয়েছে। অতএব বোঝা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোন ভারতে লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। 

স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোন ৪ জিবি র‍্যাম নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনের দামও আগের মডেলের মতো হবে বলেই অনুমান, যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস- এই সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গিয়েছে। তাই এই ফোন যে ভারতে বেশ তাড়াতাড়িই লঞ্চ হবে তা স্পষ্ট। 

সম্প্রতি ভারতে স্যামসাং গ্যালাক্সির একটি ৫জি ফোন লঞ্চ হয়েছে 

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে দেশে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১১,৪৯৯ টাকা। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। কালো, সোনালি এবং হাল্কা নীল রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোন। 

এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন। স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে। 

আরও পড়ুন- রিয়েলমির নতুন কোন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে এই মাসেই? কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget