এক্সপ্লোর

Samsung Galaxy 5G Phones: একদিনে ভারতে হাজির ২টো স্যামসাং গ্যালাক্সি ৫জি ফোন, কেনা যাবে সস্তায়, নজর কাড়বে ফিচার

Samsung Galaxy M Series Phones: স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোন লঞ্চ হয়েছে দেশে।

Samsung Galaxy 5G Phones: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোন। স্যামসাংয়ের গ্যালাক্সি এম সিরিজের এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানেও ৫০ মেগাপিক্সেলেরই প্রাইমারি সেনসর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে ৬ বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের দাম কত 

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডলের দাম ১৪,৪৯৯ টাকা। শুরুতে ব্যাঙ্ক অফার হিসেবে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। ব্লাশ পিঙ্ক, মিন্ট গ্রিন, থান্ডার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোন। বিক্রি শুরু হবে ৫ মার্চ থেকে।  

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টে ৫০০ টাকা ব্যাঙ্ক অফার রয়েছে। ব্লেজিং ব্ল্যাক, সেজ গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোন। বিক্রি শুরু হবে ৭ মার্চ থেকে। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।  

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে 

  • স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। 
  • স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়াও ডিসপ্লের উপর পাবেন ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 
  • স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই দুই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget