এক্সপ্লোর

Foldable Smartphone: স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি ফ্লিপ ৪ কবে লঞ্চ হতে পারে?

Samsung Galaxy: শোনা যাচ্ছে, স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট হতে পারে অগস্ট মাসে। সেখানে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি কেড ফ্লিপ ৪- এই দুই ফোন লঞ্চ হতে পারে।

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Samsung Galaxy Z Fold 4) এবং জেড ফ্লিপ ৪ (Galaxy Z Flip 4)- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে অগস্ট মাসে। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের আগামী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের (Galaxy Unpacked event) আয়োজন করতে চলেছে অগস্ট মাসে। সেখানেই নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোন লঞ্চ করবে তারা। শোনা যাচ্ছে, আগামী ১০ অগস্ট এই ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। সেখানেই লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের একটি ফোল্ড এবং একটি ফ্লিপ মডেল। এই দুই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই দুই ফোনের ওই ইভেন্টে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি বাডস ২ প্রো। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও এই প্রসঙ্গে খোলসা করে কিছুই জানায়নি।

টিপস্টার ইভার ব্লাস এই লঞ্চ সম্পর্কে আভাস দিয়েছেন। একটি পোস্টারও শেয়ার করেছেন তিনি। সেখানেই বলা হয়েছে যে, ১০ অগস্ট স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট হতে পারে। আর সেখানে এই ফোল্ড এবং ফ্লিপ ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। কোয়ালকমের লেটেস্ট প্রসেসরের পাশাপাশি শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা শোনা গিয়েছে। যদিও এই তথ্যগুলির কোনওটাই স্যামসাং সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোন আসলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনের সাকসেসর মডেল হতে চলেছে।

এছাড়াও শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে একটি ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এই ফোনে আবার ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ওপ্পো রেনো ৮ এবং রেনো ৮ প্রো লঞ্চ হল ভারতে, দাম ও ফিচারের খুঁটিনাটি দেখে নিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget