এক্সপ্লোর

Redmi 15C 5G: রেডমি ১৫সি ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে? আভাস মিলল লঞ্চের আগেই

Redmi Phones: একটি মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে রেডমি ১৫সি ফোনে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি। 

Redmi 15C 5G: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৫সি ৫জি ফোন। এই ফোনের সম্ভাব্য দাম লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে জানা গিয়েছে, রেডমির এই ফোন কোন কোন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে চলেছে। অনুমান, তিনটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে রেডমি ১৫সি ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে রেডমি ১৫সি ফোনে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি। 

ভারতে রেডমি ১৫সি ফোনের দাম কত হতে পারে 

টিপস্টার অভিষেক যাদব রেডমি ১৫সি ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১২,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৩,৯৯৯ টাকা। রেডমি ১৫সি ৫জি ফোনের আরও একটি ভ্যারিয়েন্ট। সেখানে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট। এই মডেলের দাম ১৪,৯৯৯ টাকা।                    

এর আগে শোনা গিয়েছিল, রেডমি ১৫সি ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১১,৫০০ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ১২,৫০০ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হতে পারে ১৪,৫০০ টাকা।                      

অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে, রেডমি ১৫সি মডেল বাজেট সেগমেন্টের একটি ৫জি ফোন হতে চলেছে। দাম আকাশছোঁয়া হবে না। অনুমান, ১৫ হাজার টাকার কমেই কেনা যাবে এই ফোন। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। রেডমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

রেডমি ১৫সি ৫জি ফোনে থাকতে পারে ৬.৯ ইঞ্চির এলসিডি স্ক্রিন যেখানে ইউজাররা পাবেন এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট থাকতে পারে এই ফোনে। রেডমি ১৫সি ৫জি ফোনে ইউজাররা পেতে পারেন দুটো অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট।            

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget