এক্সপ্লোর

Realme Phones: সস্তায় ৫জি ফোন ভারতে আনল রিয়েলমি, দাম কত? কবে থেকে শুরু বিক্রি?

Smartphones Under Rs 15000: রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেলের দাম ১১,৪৯৯ টাকা।

Realme Phones: রিয়েলমি ভারতে লঞ্চ করেছে বাজেট সেগমেন্টের একটি ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছে রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোন। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এই স্ক্রিনের এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। জানা গিয়েছে, এটি একটি এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে রিয়েলমির এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোনে র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে ইনবিল্ট র‍্যামের পরিমাণ প্রায় ১৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি ভার্চুয়াল র‍্যাম। আর স্টোরেজের পরিমাণ এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

এই ফোনে ইউজাররা পাবেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। realme UI 6.0 এর সাহায্যে পরিচালিত হবে নতুন ফোন। রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৩২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। রিয়েলমির এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এই ফোনে রয়েছে Military-Grade Shock Resistance সার্টিফিকেশন। অতএব ফোন যে বেশ শক্তপোক্ত তা বোঝাই যাচ্ছে। রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। Rainwater Smart Touch ফিচার রয়েছে রিয়েলমির এই ফোনে। এর ফলে ভেজা হাতেও ফোন ব্যবহার করা যাবে। 

রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেল যার দাম ১১,৪৯৯ টাকা। ২২ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অফলাইনেও কেনা যাবে এই ফোন। ক্রেতারা ১০০০ টাকা ফ্ল্যাট ব্যাঙ্ক অফার পাবেন, নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ডে ফোন কেনাকাটা করলে। এই দামগুলি অফার প্রাইস হিসেবে ধার্য হয়েছে। আদতে রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। লিলি হোয়াইট, পার্পল ব্লসম, মিডনাইট লিলি- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোন। 

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget