এক্সপ্লোর

Sony Earbuds: মাত্র ৫ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১ ঘণ্টা ! একসঙ্গে সংযুক্ত হবে দুটো ডিভাইসে

Sony True Wireless Earbuds: সোনির নতুন ইয়ারবাডসের দাম ভারতে ৪৯৯০ টাকা। কালো, নীল, সাদা এবং হলুদ রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে।

Sony Earbuds: সোনি সংস্থার নতুন ওয়্যারলেস ইয়ারবাডস (Sony True Wireless Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। চারটি রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারফোন। ঘাম এবং জলের ক্ষেত্রে এই ইয়ারফোন রেজিসট্যান্ট ডিভাইস (Sweat And Water Resistant Device)। অর্থাৎ ঘাম এবং জলে সহজে নষ্ট হবে না সোনির নতুন ইয়ারবাডস। তাই জিমে গিয়ে ওয়ার্ক আউট করার সময় নিশ্চিন্তে এই ইয়ারবাডস ব্যবহার করতে পারবেন আপনি। কিংবা জগিং করার সময় বা অন্যভাবে শরীরচর্চার সময়েও কানে রাখা যাবে সোনির এই ইয়ারবাডস। ঘাম থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। 

সোনি WF-C510 ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস, চমক রয়েছে চার্জিং ফিচারে 

একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ফুল চার্জ বা ১০০ শতাংশ চার্জ দিলে সোনি WF-C510 এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস চালু থাকবে প্রায় ২২ ঘণ্টা। আর মাত্র ৫ মিনিট চার্জ দিলে প্রায় এক ঘণ্টা চলার মতো চার্জ হয়ে যাবে এই ইয়ারবাডসে। সোনির এই ইয়ারবাডসে রয়েছে Ambient Sound Mode যার সাহায্যে মিউজিক শোনার সময় আশপাশের কোনও প্রকার শব্দে অসুবিধা হবে না ইউজারদের। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ডিভাইসেই কাজ করবে সোনি WF-C510 ইয়ারবাডস। Sony Headphones Connect অ্যাপের সঙ্গে সংযুক্ত করা যাবে এই ইয়ারবাডস। 

ভারতে সোনি WF-C510 ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম কত 

সোনির নতুন ইয়ারবাডসের দাম ভারতে ৪৯৯০ টাকা। কালো, নীল, সাদা এবং হলুদ রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। আপাতত সোনি সংস্থার রিটেল স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাচ্ছে। এই তালিকায় রয়েছে সোনি সেন্টার এবং সোনি এক্সক্লুসিভ। এছাড়াও ShopatSC পোর্টাল, দেশের বড় বড় ইলেকট্রনিক স্টোর এবং অন্যান্য ই-কমার্স সংস্থা থেকেও কেনা যাবে সোনি WF-C510 ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। 

সোনি WF-C510 ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে সোনির এই ইয়ারবাডসে। এখানে রয়েছে ৬ মিলিমিটারের ড্রাইভার্স। ইন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। 
  • মাল্টিপয়েন্ট কানেকশন থাকার কারণে ইউজাররা এই ইয়ারবাডস একসঙ্গে দুটো ব্লুটুথ ডিভাইসে সংযুক্ত করতে পারবেন। এই ইয়ারবাডসে খুব হাল্কা হাতে ট্যাপ করলেও কাজ করবে একাধিক ফিচার। 
  • দ্রুত যাতে এই ইয়ারবাডস ব্লুটুথ ডিভাইসে কানেক্ট হয়ে যায় তাই কুইক পেয়ারিংয়ের জন্য এই ইয়ারবাডসে রয়েছে ফাস্ট পেয়ারিং এবং সুইফট পেয়ারিং ফিচারের সাপোর্ট। 
  • চার্জিং কেস থেকে বের করার পর ইউজাররা যেকোনও একটি ইয়ারবাড আলাদা করে ব্যবহার করতে পারবেন। চার্জিং কেস ছাড়া এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১১ ঘণ্টা (ফুল চার্জ সমেত)। 

আরও পড়ুন- কার্ভ ডিসপ্লের ফোনে ভিডিও দেখার বেশি সুবিধা, ইউজারদের জন্য সস্তায় কার্ভ-ফোন আনছে রিয়েলমি 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget