এক্সপ্লোর

Tecno Smartphone: 'বিশ্বের স্লিমেস্ট ফোন' লঞ্চ হয়েছে ভারতে, টেকনো পোভা স্লিম ৫জি মডেলের দাম কত?

Tecno Pova Slim 5G: এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব।

Tecno Smartphone: টেকনো সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন ফোন। টেকনো পোভা সিরিজের এই মডেলকে 'বিশ্বের স্লিমেস্ট' ফোন বলা হচ্ছে। এবার ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা স্লিম ৫জি ফোন। স্লিক ডিজাইন এবং হাল্কা ওজন, এই ফোনের অন্যতম মূল আকর্ষণ। মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হয়েছে এই ফোন। অর্থাৎ দাম খুব একটা বেশি নয় এই ৫জি ফোনের। টেকনো পোভা স্লিম ৫জি ফোনে রয়েছে কার্ভ ডিসপ্লে। এই ফোন ৫.৯৫ মিলিমিটার পুরু। 

টেকনো পোভা স্লিম ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন 

  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে ইউজাররা পাবেন ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এটি একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন। 
  • টেকনো পোভা স্লিম ৫জি ফোনে রয়েছে এক ইউনিক ধরনের রেয়ার ক্যামেরা মডিউল। এর সঙ্গে রয়েছে একটি এলইডি স্ট্রিপ। এই এলইডি স্ট্রিপ দুটো ক্যামেরাকে সংযুক্ত করেছে। এই এলইডি স্ট্রিপ কল কিংবা নোটিফিকেশন এলে জ্বলে উঠবে। 
  • টেকনো পোভা স্লিম ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর। 
  • টেকনো পোভা স্লিম ৫জি ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে রয়েছে টেকনো সংস্থা নিজস্ব Ella AI পার্সোনাল অ্যাসিসট্যান্ট। ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে AI Writing, AI Image Editing, Circle to Search, Privacy Blurring- এইসব ফিচার। 
  • টেকনো পোভা স্লিম ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের auxiliary লেন্স। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

টেকনো পোভা স্লিম ৫জি ফোনের দাম 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। স্কাই ব্লু, স্লিম হোয়াইট, কুল ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে টেকনো পোভা স্লিম ৫জি ফোন। ৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ফ্লিপকার্টে। অফলাইনেও কেনা যাবে এই ফোন। টেকনো সংস্থার রিটেল পার্টনারদের থেকে কেনা যাবে টেকনো পোভা স্লিম ৫জি ফোন। 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget