এক্সপ্লোর

Top iOS Features: iOS 15-এর টপ ফিচার, যা বদলে দেবে গ্রাহকের অভিজ্ঞতা

নয়া সফটওয়্যার আনছে অ্যাপেল। iOS 15 ঘিরে তাই কৌতূহলের শেষ নেই টেক ব্লগারদের মধ্যে। কোম্পানি দাবি করছে, পুরোনো ভার্সন থেকে অনেক বেশি ফিচার থাকছে নতুন অপারেটিং সিস্টেমে।

নয়া দিল্লি: একেবারে বদলে যাবে ফোনের অভিজ্ঞতা। নয়া সফটওয়্যার আনছে অ্যাপেল। iOS 15 ঘিরে তাই কৌতূহলের শেষ নেই টেক ব্লগারদের মধ্যে। কোম্পানি দাবি করছে, পুরোনো ভার্সন থেকে অনেক বেশি ফিচার থাকছে নতুন অপারেটিং সিস্টেমে।

টেক সাইটগুলির গোপন তথ্য বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি বাজারে আসতে চলেছে অ্যাপলের iPhone 13। মনে করা হচ্ছে, একই সময়ে বাজারে নামতে পারে অ্যাপেলের নয়া iOS 15। কোম্পানির দাবি, অ্যাপলের সফটওয়্যার ফিচার পাওয়া যাবে এবার অন্য প্ল্যাটফর্মে। যেমন- ফেসটাইমের সুবিধা নিতে পারবেন অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ইউজাররা। নিজেদের ওয়েব ব্রাউজার থেকেই এই কাজ করতে পারবেন তাঁরা।

এবার নতুন ফিচার হিসাবে শেয়ার প্লে ফিচার আনা হচ্ছে iOS 15-এ। এর মাধ্যমে দ্রুত তথ্য পাওয়ার পাশাপাশি নোটিফিকেশনের দিকেও নজর দিতে পারবেন ইউজাররা। এ প্রসঙ্গে অ্যাপলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেগ ফেডেরাইট বলেন, ''রিয়েল টাইমে অভিজ্ঞতা শেয়ার করার মাঝেই নিজের ফোকাস থেকে সরতে হবে না ইউজারকে। নতুন iOS 15-এ-এমনই টুল দেওয়া হয়েছে। এখানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করায় ছবি তোলার অভিজ্ঞতা আরও ভাল হতে চলেছে। বড় ধরনের আপগ্রেড করা হয়েছে ম্যাপে। যার মাধ্যমে নতুনভাবে বিশ্বকে দেখতে পাবেন গ্রাহকরা।'' 

সোমবারই ডেভেলপার কনফারেন্সে অ্যাপলের তরফে জানানো হয়, ফেসটাইম কলে এবার অন্য অভিজ্ঞতা লাভ করবেন গ্রাহক। মনে হবে মোবাইলের স্ক্রিনেই রয়েছেন অপর প্রান্তের ব্যক্তি। মাইক্রোফোন মোডে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে ইউজারকে আলাদা করতে পারবে ফেসটাইম কলের আপগ্রেডেশন। এবার থেকে ফেসটাইমেই পাওয়া যাবে পোট্রেইট মোড। যেখানে কলে থাকাকালীন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন ইউজার। ভিডিয়ো কলের ক্ষেত্রে এই ফিচার দারুণ কাজে আসবে বলে ধারণা টেক ব্লগারদের।

কোম্পানির দাবি, এবার ফেসটাইমের মধ্যেই শেয়ার প্লে-র অভিজ্ঞতা নিতে পারবেন ইউজাররা। ভিডিয়ো বা মুভি চলাকালীন তা স্ক্রিনে অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। শেয়ার প্লে মূলত, iPhone, iPad ও Mac-এ কাজ করে। এবার থেকে অ্যাপল টিভিতেও শেয়ার প্লে দেখা যাবে। নয়া iOS 15-এ নিজের মনের মতো নোটিফিকেশন দেখতে পাবেন ইউজার। কারণ নোটিফিকেশন আসার আগে তা গ্রাহকের পছন্দ অনুযায়ী ফিল্টার করবে অপারেটিং সিস্টেম। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget