এক্সপ্লোর

Smartphones Under Rs 20000: ২০ হাজার টাকার কমেই ভারতে আসছে ভিভোর নতুন ৫জি ফোন, থাকবে ঝাঁ-চকচকে ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি

5G Phones Under Rs 20000: ভারতে ভিভো ওয়াই২৯ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। তবে কবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। এই ফোন ইতিমধ্যেই মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে।

Smartphones Under Rs 20000: ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে খুব বেশি দেরি নেই। ভিভো সংস্থা অবশ্য এই ফোন লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। অনুমান, এবার লঞ্চ হবে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়াতে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। অনুমান করা হচ্ছে, ভারতে যে ফোন লঞ্চ হবে তার ফিচার, ডিজাইন অনেকটাই মালয়েশিয়ায় লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের মতো হবে। ভিভো ওয়াই৩৮ ৫জি ফোনের সাকসেসর মডেল হতে চলেছে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন। মালয়েশিয়ায় ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন লঞ্চ হয়েছে কোয়ালকমের ৪এনএম অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর সাহায্যে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ভিভো ওয়াই৩৮ ৫জি ফোনেও এই একই প্রসেসর রয়েছে। 

ভারতে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোনের দাম কত হতে পারে এবং এই ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে, দেখে নিন 

বলা হচ্ছে, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা হতে পারে। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে একটি মডেল লঞ্চ হতে পারে, যার দাম ১৯,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোরে এমনই আভাস দিয়েছেন। ভিভোর আসন্ন ৫জি ফোন তাহলে ২০ হাজার টাকার মধ্যে কেনা যাবে, এটা বোঝা যাচ্ছে। যদিও এই দাম সম্পর্কে ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিন্তু কিছু ঘোষণা করেনি। লোটাস পার্পল এবং ওশান ব্লু - এই দুই রঙে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন লঞ্চ হতে পারে ভারতে। 

ভিভো ওয়াই৩৯ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন 

  • এই ফোনে থাকতে পারে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৬.৬৮ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকতে পারে এই ফোনে। 
  • এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং এটি সোনি কোম্পানির সেনসর হতে পারে। এর সঙ্গে ২মেগাপিক্সেলের বোকেহ লেন্স এবং একটি রিং এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। 
  • ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াতের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকতে পারে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোনে। এছাড়াও ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget