এক্সপ্লোর

Foldable Smartphone: ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ লঞ্চের সম্ভাবনা, দেশের 'স্লিমেস্ট ফোল্ডেবল ফোন' হতে পারে এটি

Vivo X Fold 3: চিনে এই ফোন আগেই লঞ্চ হয়েছে। এবার ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। অনুমান এই ফোন চিনে যে ফিচার নিয়ে লঞ্চ হয়েছে ভারতেও সেই মডেলই লঞ্চ হবে।

Foldable Smartphone: ভিভো সংস্থার ফোল্ডেবল ফোন (Vivo Foldable Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে ওই ফোন। বলা হচ্ছে, এই প্রথম দেশে এত পাতলা ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ভারতে লঞ্চ হবে ভিভো এক্স ফোল্ড ৩ (Vivo X Fold 3) ফোন। এই ফোন কিছুদিন আগেই চিনে লঞ্চ হয়েছে এবং তার সঙ্গে ছিল ভিভো এক্স ফোল্ড ৩ প্রো (Vivo X Fold 3 Pro) ফোনও। চিনে ভিভো এক্স ফোল্ড ৩ ফোন লঞ্চ হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে। এছাড়াও বইয়ের মতো দেখতে এই ফোল্ডেবলে ফোনে রয়েছে ৮.০৩ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ ফোন লঞ্চ হবে একথা শোনা গেলেও ভিভো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে অনুমান, চিনে এই ফোন যে ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে, ভারতেও তাই হবে। আর বেস ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চের কথা শোনা গেলেও প্রো মডেল অর্থাৎ ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন ভারতে লঞ্চ হবে কিনা এই ব্যাপারে কিছু জানা যায়নি। 

ভিভো এক্স ফোল্ড ৩ - ভারতের স্লিমেস্ট ফোল্ডেবল ফোন 

চিনে এই ফোনের যে মডেল লঞ্চ হয়েছে তা ফোল্ড করা অবস্থা ১০.২ মিলিমিটার পুরু। অনুমান, ভারতেও একই মডেল লঞ্চ হবে। এর আগে লঞ্চ হয়েছিল ভিভো এক্স ফোল্ড ২ ফোন, যার সাকসেসর হিসেবেই ভিভো ফোল্ড এক্স৩ ফোন লঞ্চ হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, ভিভো এক্স ফোল্ড ২ ফোন ছিল ১২.৯ মিলিমিটার পুরু, ফোল্ড থাকা অবস্থায়। 

চিনে ভিভো এক্স ফোল্ড ৩ ফোন কী কী ফিচার নিয়ে লঞ্চ হয়েছে, দেখে নেওয়া যাক একনজরে 

  • এই ফোনে ৮.০৩ ইঞ্চির মেন ডিসপ্লের সঙ্গে রয়েছে ৬.৫৩ ইঞ্চির কভার স্ক্রিন। দু'টি ডিসপ্লেই হল AMOLED স্ক্রিন। কভার স্ক্রিনের উপরে রয়েছে আলট্রা থিন গ্লাস প্রোটেকশ।
  • এই ফোনের প্রসেসর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত এবং ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট শুটার রয়েছে। এছাড়াও কভার এবং মেন স্ক্রিন, দুটোর উপরেই ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ভিভো এক্স ফোল্ড ৩ মডেলে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি।  

আরও পড়ুন- ভারতে কত হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম? লঞ্চের আগেই ফাঁস, দেখে নিন 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget