এক্সপ্লোর

Vivo Y56 5G: ভারতে হাজির ভিভো ওয়াই৫৬ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে

Smartphone: একটিই র‍্যাম এবং স্টোরেজ ভার্সানে ও দু'টি রঙে ভারতে কেনা যাবে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন।

Vivo Y56 5G: ভিভো ওয়াই৫৬ ৫জি (Vivo Y56 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। আপাতত অনলাইন এবং অফলাইন দু'ভাবেই এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ব্ল্যাক ইঞ্জিন এবং অরেঞ্জ শিমার- এই দুই রঙে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন লঞ্চ হয়েছে। ভিভো কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। জানা গিয়েছে, ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ভিভো ওয়াই৫৬ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। একটিই র‍্যাম এবং স্টোরেজ ভার্সানে ও দু'টি রঙে ভারতে কেনা যাবে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন।

ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 
  • ভিভোর এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। 
  • ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এই র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। 
  • ভিভোর এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। 

পোকো সি৫৫ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ ফেব্রুয়ারি। এর আগে শোনা গিয়েছিল, পোকো সি৫৫ ফোন আসলে রেডমি ১২সি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হবে। জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। রেডমি ১০সি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। রেডমি ১০সি ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ সেনসর। রেডমির এই ফোন চিনে লঞ্চ হয়েছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। 

আরও পড়ুন- ভারতে আসছে পোকো সি৫৫, কবে লঞ্চ এই ফোনের? কোথা থেকে কেনা যাবে?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget