এক্সপ্লোর

Quit Smoking App: ধূমপান ছাড়তে চান ? এই AI-ভিত্তিক অ্যাপ করবে সাহায্য

Smoking Kills: মনোবিদ বা ডাক্তারের দ্বারস্থ হতে হবে না। আপনাকে ধূমপান ছাডা়তে সাহায্য করবে প্রযুক্তি।

Smoking Kills: মনোবিদ বা ডাক্তারের দ্বারস্থ হতে হবে না। আপনাকে ধূমপান ছাডা়তে সাহায্য করবে প্রযুক্তি। গল্প নয়, একেবারে বাস্তব। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে এমনই এক অ্যাপ আবিষ্কার করেছেন কিছু গবেষকরা। 

AI Based Quit Smoking App: এই অভিনব ভাবনার জন্ম দিয়েছেন কিছু ব্রিটিশ গবেষক। ধূমপান বন্ধ করতে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন তাঁরা। যা বুঝতে পারে কোথায় ও কখন আপনার মন ধূমপানের জন্য ছটফট করছে। সেই অনুযায়ী পরিকল্পনা করে ধূমপান ছাড়াতে সাহায্য করে এই অ্যাপ।

Smoking Kills: কোন বিশ্ববিদ্যালয় করেছে এই অসাধ্য সাধন 
ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা অ্যাপটি করেছে, যার নাম দেওয়া হয়েছে 'কুইট সেন্স'। এই অ্যাপ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ধূমপান ছাড়ানোর অ্যাপ যা শনাক্ত করে কোন জায়গায় গিয়ে ধূমপানের ইচ্ছে জাগছে কোনও ব্যক্তির। সেই নির্দিষ্ট সময়ই কাজ করতে শুরু করে এই অ্যাপ। 

Quit Smoking App: কী বলছে গবেষকরা ?
গবেষণা দলটির আশা, ধূমপায়ীদের মনে উদ্বূত ইচ্ছে কমিয়ে নতুন অ্যাপটি ধূমপান ছাড়াতে সাহায্য করবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ফেলিক্স নটন বলেছেন, "আমরা জানি যে ধূমপান ছাড়ানোর চেষ্টা প্রায়শই ব্যর্থ হয়। কারণ মানুষ ধূমপান করতে একটি নির্দিষ্ট জায়গা বেছে নেয়। সেখানে সময় কাটাতে গিয়েই তাদের মনে ধূমপানের ইচ্ছে জাগে। এই পরিস্থিতি কোনও পাব বা কর্মক্ষেত্রেও হতে পারে। বর্তমানে ওষুধ ব্যবহার করা ছাড়া, ধূমপান চাড়ানোর কোনও উপায় নেই। 

Smoking Kills: কীভাবে কাজ করে এই অ্যাপ
"ক্যুইট সেন্স'' হল একটি এআই স্মার্টফোন অ্যাপ যা ধূমপায়ীর সময়, অবস্থান ও ইচ্ছের বিষয়ে একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করে। ফলে কোনও কারণে ওই ব্যক্তি রিয়েল টাইমে ধূমপানের জন্য অগ্রসর হলেই তার কাছে পৌঁছে যায় ধূমপান-বিরোধী বার্তা। এর সঙ্গে কিছু লিঙ্কও জুড়ে দেওয়া হয় ধূমপায়ীকে। নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে বার্তাগুলি পাঠায় অ্যাপ NHS online stop smoking support ও ক্যুইট সেন্স। যদিও দেখা যায়, NHS সাপোর্টের তুলনায় অনেক বেশি সফল হয়েছে 'ক্যুইট সেন্স'। 

সব মিলিয়ে ২০৯ জন ধূমপায়ীদের ওপর এই ট্রায়াল চালিয়েছে এই গবেষক দল। যাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়োগ করা হয়। তাদের চিকিত্সার জন্যই পাঠানো হয় এই বার্তার লিঙ্কগুলি। পরবর্তীকালে দেখা যায়, এনএইচএস অনলাইন ধূমপান বন্ধ করার সহায়তার থেকে ধূমপায়ীদের ধূমপান ছাড়াতে বেশ সাহায্য করেছে কুইট সেন্স অ্যাপ। নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ-এ প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, যাদের অ্যাপ থেকে বার্তা পাঠানো হয়েছিল, তারা ছয় মাস পরে ধূমপান ছেড়ে দেন। 

আরও পড়ুন : PAN Aadhaar Linking: আধার প্যান লিঙ্কের নিয়মে পরিবর্তন, ১০০০ টাকা লেট ফি দেওয়ার আগে জানুন

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget