এক্সপ্লোর

WhatsApp: হোয়াটসঅ্যাপ পেমেন্টে আসছে নতুন ফিচার, আরও সুবিধা পাবেন ইউজাররা, কী চালু হতে চলেছে?

WhatsApp UPI Payment: হোয়াটসঅ্যাপের ইউপিআই পেমেন্টে সার্ভিসে যুক্ত হতে চলেছে কিউআর কোডের শর্টকাট। মেন চ্যাট স্ক্রিনেই এই শর্টকাড় দেখা যাবে।

WhatsApp: ভারতে অনেকদিন আগেই ইউপিআই পেমেন্ট (WhatsApp UPI Payment) ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। তবে এখনও পেটিএম, গুগল পে এবং ফোন পে- এর মতো ইউপিআই অ্যাপের (UPI Apps) সঙ্গে জোরদার পাল্লা দিতে পারছে না হোয়াটসঅ্যাপের ইউপিআই পেমেন্ট পরিষেবা। কারণ দেশের বেশিরভাগ ইউজার এই পেমেন্ট ফিচার ব্যবহার করতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। আর এইসব সমস্যা দূর করার জন্যি হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সানে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কিউআর কোডের শর্টকাট ফিচার আসতে চলেছে। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এই কিউআর কোড কাজে লাগবে। সমস্ত ইউজারদের জন্য আগামী কয়েক মাসের মধ্যে এই ফিচারের রোল আউট শুরু হতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WeBetaInfo হোয়াটসঅ্যাপের আসন্ন এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। একটি স্ক্রিনশট শেয়ার করেছে WeBetaInfo, সেখানে দেখা গিয়েছে এই মেসেজিং অ্যাপের চ্যাট স্ক্রিনে হয়তো থাকতে চলেছে কিউআর কোড স্ক্যানার। 

ইউজাররা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপের চ্যাট স্ক্রিনেই কিউআর কোড পেয়ে যান তাহলে ইউপিআই পেমেন্ট করতে তাঁদের সুবিধা হবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সান ২.২৪.৭.৩- এখানে পাওয়া যাবে কিউআর কোড স্ক্যানারের শর্টকাট। তবে এখন নির্দিষ্ট সংখ্যক ইউজাররা এই সুবিধা পাচ্ছেন। নতুন ফিচার চালু হলে, হোয়াটসঅ্যাপের মেন চ্যাট স্ক্রিনে কিউআর কোড স্ক্যানার দেখা যাবে ক্যামেরা এবং সার্চ আইকনের সঙ্গে একই ট্যাবে। এই কিউআর কোড স্ক্যানারে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইউপিআই পেমেন্ট চালু করার কোড রিড করে নেবে বা পড়ে নেবে। তাহলে মেসেজিং অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করা যাবে। একাধিক জায়গায় ঘুরে, খুঁজে ইউপিআই পেমেন্ট করতে হবে না। 

হোয়াটসঅ্যাপে চ্যাট পিন করার ফিচার 

ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে বলে শোনা গিয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে তিনটি চ্যাট পিন মেসেজ করে রাখার সুবিধা পান ইউজাররা। তবে খুব দ্রুত এই পরিমাণ বাড়তে চলেছে। অর্থাৎ তিনের থেকে বেশি সংখ্যক চ্যাট 'পিনড' বা পিন মেসেজ করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। আপাতত এই ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে বলে খবর। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo- র মাধ্যমে জানা গিয়েছে, WhatsApp beta for Android, version 2.24.6.15 - এই ভার্সানে নতুন আপডেটে এই নয়া ফিচার যুক্ত হবে।

এখন হোয়াটসঅ্যাপে তিনটি চ্যাট পিন করে রাখা যায়। ইউজার যখন চতুর্থ চ্যাটটি পিন করতে যাবেন, তখন সবচেয়ে পুরনো পিন চ্যাটটি ডিলিট করে দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে তিনটির বেশি হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করার ফিচার চালু হয়ে গেলে আর এই অসুবিধা হবে না। প্রাথমিক ভাবে অনুমান, অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার চালু হবে। তবে আগামী দিনে আইওএস ভার্সানেও এই ফিচার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- ৫৫ হাজার টাকার কমে কিনতে পারবেন আইফোন ১৫ ! কোথায় পাওয়া যাবে এত ছাড় ?

সেরা শিরোনাম

boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
iPhone Duo Foldable: অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?
অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব

ভিডিও

TMC Logo News | প্রতীক ও তহবিলের অধিকার কার হাতে? চরমে চাপানউতোর | ABP ANANDA LIVE
Abhishek Banerjee PA News | ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? | ABP ANANDA LIVE
Rejinagar News | বিধানসভা উপনির্বাচনের আগে রেজিনগরে বিস্ফোরণ | ABP ANANDA LIVE
Kolkata ED Raid | নারকেলডাঙা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় চলছে ED অভিযান | ABP ANANDA
Dilip Ghosh on UPI |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget