এক্সপ্লোর

WhatsApp Features: একটি আইফোনে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাও আবার আলাদা নম্বর থেকে

WhatsApp: হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। কবে এই ফিচার সমস্ত আইওএস ইউজারদের জন্য চালু হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে আসতে চলেছে নতুন ফিচারের সাপোর্ট। আইফোন ইউজাররা একটি আইফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুবিধা পেতে চলেছেন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা রয়েছে। সুইচ অ্যাকাউন্ট অপশনের মধ্যমে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটিই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায়। এবার সেই সুবিধাই আসতে চলেছে আইওএস ভার্সানেও। 

অনেক ইউজার কাজের জন্য কর্মক্ষেত্রে একটি ফোন নম্বর ব্যবহার করেন। আর ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য থাকে আরেকটি নম্বর। নতুন ফিচার চালু হয়ে গেলে আইফোন ইউজাররা একটি ফোনেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন, দুটো আলাদা নম্বর থেকে। একটি পেশাদার কাজে, অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। দুটো আলাদা ডিভাইসের অর্থাৎ ফোনে প্রয়োজন হবে না। আর মাত্র একটা অপশনে ক্লিক করেই খুব সহজে অ্যাকাউন্ট সুইচ করা সম্ভব হবে একটি নম্বর থেকে আরেকটিতে। 

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। কবে এই ফিচার সমস্ত আইওএস ইউজারদের জন্য চালু হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে অনুমান, হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে এই নতুন ফিচার সমস্ত ইউজারদের জন্য রোল আউট হতে আর খুব বেশি হয়তো দেরি নেই। ইউজারদের সুবিধায় প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এই ফিচারও তেমনই একটি বিষয় হতে চলেছে। 

হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে আসছে নতুন একটি ফিচার 

ইউজারদের সুবিধায় খুব তাড়াতাড়ি নতুন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এবার থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে বিভিন্ন মেটা মাধ্যমে, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে। বলা ভাল, হোয়াটসঅ্যাপের স্টেটাস অটোম্যাটিকালি শেয়ার করা যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। হোয়াটসঅ্যাপের স্টেটাস ইতিমধ্যেই আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ছবির পাশাপাশি শেয়ার করা যায় ভিডিও-ও। আগে খুব অল্প সময়ের ভিডিও শেয়ার করা গেলেও এখন তার মেয়াদ কিছুটা বেড়েছে। একজন ইউজার হোয়াটসঅ্যাপ স্টেটাসে যা শেয়ার করেছেন, সেটাও অন্য কাউকে পাঠাতেও পারেন। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসও ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করার সুবিধা চালু হতে চলেছে। অন্যদিকে মেটা- র বিভিন্ন অ্যাপে একবারে সাইন-অন করে লগ-ইন করার ফিচারও লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। সহজে এবং দ্রুত একাধিক মেটা অ্যাপে একবার সাইন-অন করেই লগ-ইন করা যাবে এই ফিচারের সাহায্যে। 

সেরা শিরোনাম

Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget