এক্সপ্লোর

WhatsApp Features: ইউজারদের নিরাপত্তায় আরও কড়াকড়ি হোয়াটসঅ্যাপে, এবার আসছে কোন কোন সিকিউরিটি ফিচার?

WhatsApp Security Features: হোয়াটসঅ্যাপের নতুন সিকিউরিটি ফিচার, স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস। আদতে এটি একটি ওয়ান ক্লিক অপশন। হোয়াটসঅ্যাপে এই সিকিউরিটি ফিচার একটি বাটনে ক্লিক করলেই চালু হয়ে যাবে।

WhatsApp Features: ইউজারদের নিরাপত্তার জন্য আরও কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের। মেটা- র এই মেসেজিং সার্ভিস এবার ইউজারদের দিচ্ছে আরও উন্নত এবং আধুনিক সিকিউরিটি ফিচার। অনলাইন প্রতারণা ক্রমশ বাড়ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও প্রতারিত হচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে ইউজারদের তথ্য নিরাপদে রাখা ভীষণভাবে জরুরি। আর সেই কারণেই নতুন অ্যাডভান্স সিকিউরিটি মোড লঞ্চ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

হোয়াটসঅ্যাপের নতুন সিকিউরিটি ফিচার - স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস 

আদতে এটি একটি ওয়ান ক্লিক অপশন। হোয়াটসঅ্যাপে এই সিকিউরিটি ফিচার একটি বাটনে ক্লিক করলেই চালু হয়ে যাবে। আর সেই সঙ্গে একগুচ্ছ নিরাপত্তা সংক্রান্ত ফিচার যুক্ত হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। ইতিমধ্যেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। 

হোয়াটসঅ্যাপের নতুন স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস চালু থাকলে কী কী সুবিধা পাবেন ইউজাররা, জেনে নিন 

  • অজানা, অচেনা ইউজারের থেকে কোনও মিডিয়া ফাইল (ছবি, ভিডিও, অডিও), অ্যাটাচমেন্ট এলে তা ব্লক হয়ে যাবে। 
  • আপনার চ্যাটে কোনও ইউআরএল এলে, তার সঙ্গে আসে প্রিভিউ থাম্বনেল। এই প্রিভিউ বন্ধ হয়ে যাবে। 
  • অজানা, অচেনা লোকের থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সাইলেন্ট হয়ে যাবে। 

এই তিন ধরনের সুবিধা হোয়াটসঅ্যাপে চালু হয়ে গেলে ইউজাররা অনেকটা নিরাপদে থাকবেন বলে অনুমান করা হচ্ছে। 

ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সাবধানী হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ান্তরে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিলও করা হয়। মাঝে মাঝেই চালু করা হয় নতুন নতুন সিকিউরিটি ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপ বিশ্বের প্রায় সর্বত্রই ব্যবহৃত হয়। অত্যন্ত জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপে যত বেশি নিত্যনতুন ফিচার যুক্ত হয়েছে, ইউজারদের নিরাপত্তা নিয়ে সমস্যাও বেড়েছে। একাধিক আধুনিক ফিচার বিগত কয়েক বছর ধরে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। আর তার সঙ্গে সঙ্গেই ইউজারদের নিরাপত্তা কতটা বজায় রয়েছে তা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। কারণ এর মাঝেই অসংখ্যবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার খবরও প্রকাশ্যে এসেছে। তাই এবার আরও কড়া হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের নিরাপত্তার সঙ্গে কোনওপ্রকার আপোষ করতে রাজি নয় তারা। সেই জন্যই নতুন করে বেশ কিছু আধুনিক ও উন্নত ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। আর এগুলি সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে বলেও অনুমান করা হচ্ছে। নতুন সিকিউরিটি ফিচারগুলি সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য সব মাধ্যমে চালু হয়ে গেলে নিঃসন্দেহে ইউজারদের নিরাপত্তাও বাড়বে। 

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget