এক্সপ্লোর

WhatsApp Group Call: অ্যান্ড্রয়েডের মতো এবার আইওএস ভার্সানেও বাড়ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে যুক্ত হওয়ার ইউজার সংখ্যা

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস ২৩.২২.৭২ - এখানে নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে।

WhatsApp Group Call: আইওএস (iOS) ইউজারদের জন্য সুখবর। এই ভার্সানের হোয়াটসঅ্যাপ (WhatsApp Group Call) অ্যাপে নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এবার থেকে আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) গ্রুপ কলের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। একসঙ্গে ৩১ জন্য সদস্য হোয়াটসঅ্যাপ কলে অংশগ্রহণ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সানেই আগেই এই ফিচার চালু হয়েছিল। এবার আসছে আইওএস ভার্সানে। এর আগে আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে একসঙ্গে ১৫ জন ইউজার যুক্ত হতে পারতেন। তবে আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ অ্যাপের লেটেস্ট আপডেট ইনস্টল করলে ইউজাররা একসঙ্গে ৩১ জন ইউজারকে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে যুক্ত হওয়ার জন্য ইনভাইট পাঠাতে পারবেন। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস ২৩.২২.৭২ - এখানে নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। আইওএস ভার্সানে আগের তুলনায় হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একসঙ্গে যুক্ত হওয়ার ইউজার সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপাতত এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। অনুমান, অল্প দিনের মধ্যেই এই ফিচারের সুবিধা পাবেন সমস্ত আইওএস ইউজাররা। 

হোয়াটসঅ্যাপে আসছে Passkey ফিচার

হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার (WhatsApp New Feature) চালু হবে একথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার এই ফিচারের রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য। বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে সব ইউজার একসঙ্গে এই ফিচারের সুবিধা পাবেন না। বরং ধাপে ধাপে ইউজারদের অ্যাপে যুক্ত হবে এই ফিচার। হোয়াটসঅ্যাপ পাস-কি ফিচারের সাহায্যে ইউজাররা পাসওয়ার্ড ছাড়া লগ-ইন করতে পারবেন অ্যাপে। এক্ষেত্রে ইউজাররা লগ-ইনের জন্য ব্যবহার করতে পারবেন বায়োমেট্রিকস, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন বা একটি পিন নম্বর। যদি এখনও আপনার হোয়াটসঅ্যাপে এই ফিচার যুক্ত না হয় তাহলে চিন্তার কোনও কারণ নেই। খুব তাড়াতাড়িই এই পাস-কি তৈরি করার পরিষেবা আপনি পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channels) নিয়ে ইতিমধ্যেই বেশ সাড়া পড়েছে। এবার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং (Message Reaction Filtering) ফিচার চালু হয়েছে। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপের চ্যানেলে এই ফিচার চালু হওয়ার ফলে অ্যাডমিনরা আরও সহজে দেখতে পাবেন তাঁদের কনট্যাক্ট লিস্টে থাকা কারা তাঁদের চ্যানেলের আপডেটে রিঅ্যাক্ট করছেন। গুগল প্লে স্টোরে রয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৩.৩ ভার্সান। এই আপডেটেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং ফিচার দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এই নতুন মেসেজের রোল আউট শুরু হয়েছে। ধীরে ধীরে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরাই এই পরিষেবার সুবিধা পাবেন। 

আরও পড়ুন- অনলাইনে বিক্রি হচ্ছে আপনার গোপন নথি ! প্রায় ৮১ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য ফাঁস

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget