এক্সপ্লোর

WhatsApp Pass Key: পাসওয়ার্ড ছাড়াই লক করা যাবে হোয়াটসঅ্যাপ, আইফোনের জন্য এবার বিশেষ সুবিধা

WhatsApp: অ্যান্ড্রয়েড ভার্সানে পাস-কি ফিচার আগেই চালু হয়েছিল। এবার চালু হচ্ছে আইওএস ভার্সানেও।

WhatsApp Pass Key: হোয়াটসঅ্যাপের (WhatsApp) আইওএস ভার্সানে (iOS Version) ইউজারদের জন্য অবশেষে চালু হল নতুন সুবিধা। আইফোনে (iPhone) হোয়াটসঅ্যাপে লগ-ইন করার জন্য আর পাসওয়ার্ড (Passwordless WhatsApp Login) লাগবে না। এবার থেকে পাস-কি (Pass Key) এর সাহায্যেই হোয়াটসঅ্যাপ অ্যাপে লগ-ইন করতে পারবেন ইউজাররা। মূলত হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার জন্যই পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা হয়। কিন্তু এই পাসওয়ার্ড মনে রাখার একটা ব্যাপার আছে। ভুলে গেলে সমস্যা। সেই জন্য ইউজারদের সুবিধায় পাস-কি ফিচার অ্যান্ড্রয়েড ভার্সানে আগেই চালু করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার আইওএস ভার্সানেও হাজির হল হোয়াটসঅ্যাপ অ্যাপ লক করে রাখার এই ফিচার, পাস-কি। এই পাস-কি বিষয়টির ক্ষেত্রে ইউজাররা ফেস আইডি এবং টাচ আইডি, যেকোনও একটির মাধ্যমে অ্যাপ লক করে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোন ধরনের আইফোন ব্যবহার করেন, তার উপর নির্ভর করছে যে হোয়াটসঅ্যাপ লক করে রাখার জন্য আপনি ফেস আইডি ব্যবহার করতে পারবেন নাকি টাচ আইডি। 

ডিজিটাল অ্যাকাউন্ট বায়োমেট্রিক সিকিউরিটির মাধ্যমে সুরক্ষিত এবং গোপন রাখার বিষয়টিই এখন চল। আর তাই অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপের এই পাস-কি ফিচার ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। আইওএস ভার্সানে সমস্ত ইউজারদের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই নতুন আপডেট, নতুন ফিচার চালু হয়ে যাবে। এই মাধ্যমেও হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার জনপ্রিয়তা পাবে বলেই অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০৩ সালের অক্টোবর মাসে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে পাস-কি ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হয়েছিল। এবার আসছে আইওএস ভার্সানে, আগামী কয়েকদিনের মধ্যে। 

পাস- কি এর মাধ্যমে কীভাবে সুরক্ষিত থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

পাস-কি হল আসলে এমন একটা পদ্ধতি যেখানে ইউজার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টাচ আইডি কিংবা ফেস আইডি'র মাধ্যমে লক করে রাখতে পারবেন। এক্ষেত্রে পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেনটিফিকেশনের প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপে রেজিস্টার থাকা ইউজারের মোবাইল নম্বরের মাধ্যমে এই অথেনটিফিকেশন করা হত। তবে পাস-কি ফিচারের ক্ষেত্রে সেইসবের কোনও দরকার। একবার ফেস আইডি কিংবা টাচ আইডি- র মাধ্যমে একবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক হয়ে গেলে অন্য কারও হাতে আপনার ফোন গেলেও তিনি উঁকি দিতে পারবেন না আপনার হোয়াটস অ্যাকাউন্টে। সুরক্ষিত এবং গোপন থাকবে আপনার ব্যক্তিগত কথোপকথন এবং যাবতীয় তথ্য। 

আরও পড়ুন- নাথিং-এর পর এবার CMF, ভারতে লঞ্চ হতে চলেছে CMF- এর প্রথম ফোন, দাম কত হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget