এক্সপ্লোর

Whatsapp Update: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন আপডেট, কী কী ফিচারের সুবিধা পাওয়া যাবে?

Whatsapp: আপাতত এইসব ফিচারের রোল আউট শুরু হয়েছে। ধাপে ধাপে সুবিধা পাবেন সব ইউজার। প্রাথমিক ভাবে একটু সময়সাপেক্ষ বিষয় এটি। 

Whatsapp Update: অ্যান্ড্রয়েড ইউজারদের (Android Users) জন্য নতুন আপডেট রিলিজ করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp Update) কর্তৃপক্ষ। মেন পেজে লুক বদল হয়েছে। এখানে পরিবর্তন হিসেবে এসেছে অতুন লেআউট। সেখানে চ্যাট, কল- এইসব ট্যাবে পরিবর্তন লক্ষ্য করা যাবে। এছাড়াও হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে চ্যাট লক ফিচার, WearOS সাপোর্ট এবং স্টেটাসের জন্য নতুন টুল- এইসব ফিচার লক্ষ্য করা যাবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অন থাকলেও গুরুত্বপূর্ণ মেসেজ সেভ করে রাখতে পারবেন ইউজাররা। আপাতত এইসব ফিচারের রোল আউট শুরু হয়েছে। ধাপে ধাপে সুবিধা পাবেন সব ইউজার। প্রাথমিক ভাবে একটু সময়সাপেক্ষ বিষয় এটি। 

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ যে আপডেট রোল আউট করেছে সেখানে কী কী ফিচার দেখা যাবে একনজরে জেনে নেওয়া যাক

হোয়াটসঅ্যাপের নতুন লেআউট- মূল হোয়াটসঅ্যাপ উইন্ডোতে লেআউট বদলে দেওয়ার পাশাপাশি আর কিছুই পরিবর্তন হয়নি। চ্যাট, কল, কমিউনিটি এবং স্টেটাস বার দেখা যাবে মেন পেজের নীচে। ইউজারদের ক্ষেত্রে এইসব ফিচার অ্যাকসেস করতে এবার থেকে আরও সুবিধা হবে।  

চ্যাট লক ফিচার- আগে হোয়াটসঅ্যাপে পুরো অ্যাপ লক করে রাখার সুবিধা পাওয়া যেত। এবার থেকে নির্দিষ্ট চ্যাট লক করে রাখার সুবিধা পাওয়া যাবে। এর ফলে আরও সুরক্ষিত থাকবে ইউজারদের হোয়াটসঅ্যাপ চ্যাট। 

WearOS সাপোর্ট- যেসমস্ত ইউজার WearOS সাপোর্ট যুক্ত স্মার্টওয়াচ ব্যবহার করেন, তাঁরা নিজেদের ডিভাইসে এই নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন। অর্থাৎ ওয়ারেবল ডিভাইস থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। 

ডিসঅ্যাপিয়ারিং মেসেজে নতুন ফিচার- সাধারণত ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হোয়াটসঅ্যাপের কোনও চ্যাটের ক্ষেত্রে চালু করা থাকলে সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত চ্যাট বক্সে মেসেজ থাকে। তারপর মেসেজ ডিলিট হয়ে যায়। এক্ষেত্রে অনেকসময়েই গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এবার ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রেও 'কিপ' বলে একটি ফিচার চালু হচ্ছে। এর মাধ্যমে চ্যাটবক্সে গুরুত্বপূর্ণ মেসেজ রেখে দিতে পারবেন ইউজাররা। 

হোয়াটসঅ্যাপ স্টেটাসে নতুন টুল- হোয়াটসঅ্যাপের নতুন অ্যাড্রয়েড আপডেটে টেক্সট ওভারলে টুলসের পাশাপাশি আপডেটেড ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড কালার এইসব ফিচারের সাপোর্টও পাওয়া যাবে। 

GIFs- এর ক্ষেত্রে নতুন আপডেট- হোয়াটসঅ্যাপে নতুন আপডেটে ইউজারদের আর GIFs অপশনে ট্যাপ করতে হবে না। কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট খোলার পর এই অপশন নিজে থেকেই প্লে হবে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে নতুন ইমোজিও আসছে।

আরও পড়ুন- আপনার কি হঠাৎ করেই মনখারাপ হয়? মুড ভাল রাখতে এই কাজগুলো করে দেখতে পারেন

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget