এক্সপ্লোর

Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপে গ্রুপে অচেনা নম্বর থেকে মেসেজ এলে দেখা যাবে ইউজারের নাম! আসছে নতুন ফিচার

Whatsapp Features: আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই বিটা টেস্টারদের ক্ষেত্রে এই ফিচারের রোল আউট শুরু হয়েছ।

Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপ গ্রুপের (Whatsapp Group) সদস্যদের জন্য একটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যদের ফোন নম্বরের পরিবর্তে নাম দেখা যাবে। চ্যাট লিস্টের ক্ষেত্রে এই নতুন ফিচার যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই নতুন আপডেট হোয়াটসঅ্যাপে যুক্ত হলে কোনও অচেনা নম্বর থেকে মেসেজ এলে ওই ইউজারের ফোন নম্বরের পরিবর্তে নাম দেখা যাবে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের বুঝতে সুবিধা হবে যে কে মেসেজ করছেন। 

গতবছর ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হয়েছিল যেখানে ইউজারদের ফোন নম্বরের সঙ্গে তাদের নাম swap করার সুবিধা পাওয়া যাবে। গ্রুপ চ্যাট উইন্ডোর ক্ষেত্রে বেশ সুবিধা দিয়েছিল এই ফিচার। গ্রুপ চ্যাটের মেসেজ বাবলে এই ফিচারের সুবিধা পাওয়া যায়। এর ফলে গ্রুপ চ্যাটে কোনও অজানা অচেনা নম্বর থেকে মেসেজ এলে সেটা কে পাঠিয়েছেন তার হদিশ সহজেই পাওয়া যায়। বর্তমানে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetainfo জানিয়েছে, চ্যাট লিস্টের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই নতুন ফিচার চালু করতে চলেছে। আর তার ফলে ইউজারদের অনেক সুবিধা হবে। 

হোয়াটসঅ্যাপে যে ধরনের আধুনিক ও উন্নত ফিচার ইতিমধ্যেই চালু হয়েছে সেই নিরিখে হয়তো এই আপডেট দুর্দান্ত কিছু নয়। কিন্তু এই ফিচার চালু হলে ইউজারদের অনেক সুবিধা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অচেনা নম্বর থেকে মেসেজ এলেও কে পাঠিয়েছেন তা সহজে বোঝা যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা ছাড়া অবশ্য আর কেউ ওই অজানা ইউজারের নাম জানতে পারবেন না। 

আপাতত হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেট অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য 2.23.5.12 ভার্সানে এবং আইওএস বিটা ইউজারদের ক্ষেত্রে 23.5.0.73 ভার্সানে রোল আউট শুরু হয়েছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষায় সফল ভাবে পাশ করলে খুব তাড়াতাড়ি এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে। এই ফিচার কবে চালু হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। 

হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা

ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই নতুন নতুন ফিচার চালু করে। শোনা যাচ্ছে, আপাতত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা গ্রুপ অ্যাডমিনদের সাহায্য করবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে খবর, এমন একটি ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে গ্রুপের ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন অ্যাডমিনরা। কারণ এই নতুন ফিচারের সাহায্যে অ্যাডমিনরাই ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে জয়েন করবেন, আর কারা নয়। বর্তমানে এই approval feature নিয়ে চালু হয়েছে কাজকর্ম। হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সানে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই মাধ্যমেই কার্যকর হবে এই নতুন ফিচার। অনেকসময়েই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনভাইট লিঙ্কের ভিত্তিতে যুক্ত হওয়া যায়। সেক্ষেত্রে অ্যাডমিনদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। অর্থাৎ তাঁরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হতে পারবেন, আর কারা পারবেন না। 

আরও পড়ুন- ফোনে সফটওয়্যার আপডেট নোটিফিকেশন দেখেও এড়িয়ে যান ? হতে পারে এই বিপদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget