এক্সপ্লোর

WhatsApp Update: সবরকমের ইমোজি হোয়াটসঅ্যাপ মেসেজের রিঅ্যাকশনে ব্যবহার করতে পারবেন ইউজাররা, সুখবর দিলেন জুকেরবার্গ

Whatsapp Message Reaction: হোয়াটসঅ্যাপের মেসেজে এবার থেকে ইউজাররা সমস্ত ধরনের ইমোজিই ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন মার্ক জুকেরবার্গ।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপের (Whatsapp) মেসেজে রিঅ্যাকশন দেওয়ার সুবিধা প্রায় দু’মাস হল চালু হয়ে গিয়েছে। বিভিন্ন ইমোজি (Emoji) দিয়ে এই রিঅ্যাকশন দেওয়া যায়। তবে প্রাথমিক ভাবে এই ইমোজির সংখ্যা ছিল ছয়টি। সম্প্রতি জানা গিয়েছে যে, এবার থেকে ইউজাররা হোয়াটসঅ্যাপের মেসেজে সব ধরনের ইমোজি দিয়েই রিঅ্যাকশন (Whatsapp Message Reaction) দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানি মেটা- র (Meta) সিইও মার্ক জুকেরবার্গ ইনস্টাগ্রামে পোস্ট করে এই সুখবর জানিয়েছেন। প্রায় দু’মাস আগে হোয়াটসঅ্যাপের এই মেসেজ রিঅ্যাকশন ফিচার রোলআউট হয়েছিল। তারপর এবার এই ফিচার সংক্রান্ত নতুন আপডেট পাওয়া গিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mark Zuckerberg (@zuck)

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন ফিচার চালু হয়েছিল মে মাসের শুরুর দিকে। এর আগে প্রায় চার বছর ধরে এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আসলে অন্যান্য বেশ কিছু মাধ্যম যেমন টেলিগ্রাম, আইমেসেজ, Slack এমনকি ইনস্টাগ্রামও---- হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী। তাদের থেকে একটু এগিয়ে থাকার জন্যই হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন দেওয়ার জন্য এবার সবরকমের ইমোজির ব্যবহার চালু করেছে সংস্থা। ইনস্টাগ্রাম পোস্টে সুখবর জানিয়ে মার্ক জুকেরবার্গ নিজের পছন্দের কয়েকটি ইমোজির ছবি দিয়েওছেন। সেই তালিকায় রোবটের মুখ, ফ্রেঞ্চ ফ্রাই, সানগ্লাস পরা মুখের সঙ্গে আরও বেশ কয়েকটি ইমোজি রয়েছে।

চলতি বছর এপ্রিল মাসে প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন হিসেবে ইমোজি দেওয়া যাবে একথা শোনা গিয়েছিল। তখন থেকেই চর্চায় ছিল হোয়াটসঅ্যাপের এই ফিচার। প্রথমে ছয়টি ইমোজি নিয়ে এই ফিচার চালু হলেও, এবার সব ধরনের ইমোজি নিয়েই মেসেজ রিঅ্যাকশন ফিচার চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এই সুখবর পেয়ে খুশি ইউজাররাও। অনেক সময় হোয়াটসঅ্যাপের সব মেসেজের উত্তর দেওয়া হয়তো সম্ভব হয় না। এদিকে মেসেজ দেখে উত্তর না দিলে অন্য প্রান্তের ইউজার বিরক্ত হতে পারেন। সেক্ষেত্রে এই ইমোজি রিঅ্যাকশন সত্যিই খুব উপযোগী একটি ফিচার। আর বিভিন্ন ধরনের ইমোজি প্রায় সব বয়সিদেরই পছন্দ। তাই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার যে বেশ জনপ্রিয় হবে সেটা আন্দাজ করা হচ্ছে।  

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের 'কম্পানিয়ন মোড', কী সুবিধা দেবে নতুন ফিচার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget