এক্সপ্লোর

WhatsApp: হোয়াটসঅ্যাপ স্টেটাসে আসছে নতুন ফিচার, ইউজাররা এবার কী সুবিধা পেতে চলেছেন?

WhatsApp Status: আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আগামী দিনে কবে এই ফিচার সব ইউজারদের জন্য কবে চালু হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। 

WhatsApp: ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার (WhatsApp Feature)। অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে। জানা গিয়েছে, আগামী দিনে হোয়াটসঅ্যাপ স্টেটাসে (WhatsApp Status) অন্য ইউজারদের মেনশন করতে পারবেন। ফেসবুকের স্টোরি কিংবা ইনস্টাগ্রামের স্টোরিতে অন্য ইউজারকে ট্যাগ করা যায়। সেই জাতীয় একটি ফিচারই এবার চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের স্টেটাসে। তবে গোটা বিষয়টায় থাকবে গোপনীয়তা। অর্থাৎ যিনি হোয়াটসঅ্যাপ স্টেটাস দিচ্ছেন এবং যাঁকে মেনশন করছেন, শুধু তাঁরা দু'জনই জানতে পারবেন। আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আগামী দিনে কবে এই ফিচার সব ইউজারদের জন্য কবে চালু হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- এর একটি পোস্টে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা Android 2.24.20.3 আপডেটে এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। সব ইউজাররা এই ফিচার এখন দেখতে পাবেন না বা এর সুবিধা পাবেন না। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছে, আপনার হোয়াটসঅ্যাপে সেভ থাকা কনট্যাক্ট আগামী দিনে ট্যাগ করা যাবে হোয়াটসঅ্যাপে স্টেটাসে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'মেনশন'। এক্ষেত্রে ব্যবহার করা হবে ‘@' চিহ্ন। অর্থাৎ যেভা ফেসবুক স্টোরি কিংবা ইনস্টাগ্রাম স্টোরিতে ইউজারদের ট্যাগ করা হয় তেমনভাবেই হোয়াটসঅ্যাপ স্টেটাসেও পছন্দের ইউজারকে আপনি ‘@' চিহ্ন দিয়েই মেনশন বা ট্যাগ করতে পারবেন। 

অন্যদিকে ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও সিঙ্গল ট্যাপ করে স্টোরিতে থাকা ছবি, ভিডিওতে রিঅ্যাক্ট করা যায়। এবার তেমন ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। এখন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই ফিচার উপলব্ধ রয়েছে। আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.১৭.২১ ভার্সানে এই ফিচার দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি এবং ভিডিও শেয়ার করা যায় ২৪ ঘণ্টার জন্য। অর্থাৎ হোয়াটসঅ্যাপ স্টেটাসে ২৪ ঘণ্টা স্থায়ী হয় শেয়ার করা ছবি এবং ভিডিও। আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখলে যদি কারও ভাল লাগে তাহলে তিনি এবার থেকে লাইক রিঅ্যাকশন দিতে পারবেন। এমনই একটি ফিচার নিয়ে আপাতত কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আপনিও অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস ভাল লাগলে সেখানে লাইক দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে। তবে নিশ্চিত কোনও দিনক্ষণ জানা যায়নি। 

আরও পড়ুন- ৮০০০ টাকার কমে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি ফোন, কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget